বাড়ির পাশে বাঁশঝাড়ে মিললো প্রবাস ফেরত নারীর মরদেহ

মানিকগঞ্জের সিংগাইরে মোসা. রেহানা (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম এলাকায় বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেহানা প্রায় পাঁচ বছর জর্ডানে প্রবাস জীবন কাটিয়ে প্রায় এক বছর আগে দেশে ফেরেন। বিবাহ বিচ্ছেদের পর তিনি নিজ বাড়িতে একাই বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রেহানার গলায় থাকা স্বর্ণের চেইনটি ঘটনাস্থলে পাওয়া যায়নি, যা ঘটনার রহস্য আরও বাড়িয়েছে। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মো. সজল আলী/এফএ/এএসএম

বাড়ির পাশে বাঁশঝাড়ে মিললো প্রবাস ফেরত নারীর মরদেহ

মানিকগঞ্জের সিংগাইরে মোসা. রেহানা (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম এলাকায় বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেহানা প্রায় পাঁচ বছর জর্ডানে প্রবাস জীবন কাটিয়ে প্রায় এক বছর আগে দেশে ফেরেন। বিবাহ বিচ্ছেদের পর তিনি নিজ বাড়িতে একাই বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেহানার গলায় থাকা স্বর্ণের চেইনটি ঘটনাস্থলে পাওয়া যায়নি, যা ঘটনার রহস্য আরও বাড়িয়েছে। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মো. সজল আলী/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow