বাড়ির পাশের কূপে পড়ে কন্যাশিশুর মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বসতঘর সংলগ্ন কূপে পড়ে ইয়াসমিন হোসেন নামে আড়াই বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাশেমনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ইয়াসমিন হোসেন কাশেমনগর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশু ইয়াসমিন বাড়ির পাশের একটি কূপের কাছে চলে যায় এবং অসাবধানতাবশত ভেতরে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কূপের ভেতরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিকিৎসক শিশুটির মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়ার কথা উল্লেখ করেছেন। এই ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাড়ির পাশের কূপে পড়ে কন্যাশিশুর মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বসতঘর সংলগ্ন কূপে পড়ে ইয়াসমিন হোসেন নামে আড়াই বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাশেমনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ইয়াসমিন হোসেন কাশেমনগর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশু ইয়াসমিন বাড়ির পাশের একটি কূপের কাছে চলে যায় এবং অসাবধানতাবশত ভেতরে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কূপের ভেতরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিকিৎসক শিশুটির মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়ার কথা উল্লেখ করেছেন। এই ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow