বায়ুদূষণে আজ শীর্ষে নয়াদিল্লি, ঢাকার অবস্থান কত

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ২২৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা তালিকার ২৫তম অবস্থানে রয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ৯টায় ঢাকার একিউআই স্কোর ছিল ৭১, যা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ বায়ুমানের মধ্যে পড়ে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের লাইভ তথ্যে এসব তথ্য উঠে এসেছে। এদিন দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার একিউআই স্কোর ১৭২। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৬৭। চতুর্থ স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা (১৬১) এবং পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (১৩৯)। আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’। ১০১ থেকে ১৫০ পর্যন্ত ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা কর

বায়ুদূষণে আজ শীর্ষে নয়াদিল্লি, ঢাকার অবস্থান কত

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ২২৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা তালিকার ২৫তম অবস্থানে রয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ৯টায় ঢাকার একিউআই স্কোর ছিল ৭১, যা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ বায়ুমানের মধ্যে পড়ে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের লাইভ তথ্যে এসব তথ্য উঠে এসেছে।

এদিন দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার একিউআই স্কোর ১৭২। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৬৭। চতুর্থ স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা (১৬১) এবং পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (১৩৯)।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’। ১০১ থেকে ১৫০ পর্যন্ত ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow