বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকা ৬ নম্বরে

ভারতের দিল্লির বায়ু আজ বিপজ্জনক, অন্যদিকে রাজধানী ঢাকার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা ৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। বায়ুদূষণের শীর্ষে থাকার দিল্লির দূষণ স্কোর ৩২৩ অর্থাৎ সেখানকার বাতাস দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চেংদু। এই শহরটির দূষণ স্কোর ১৬৩ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে চীনের আরও দুটি শহর। পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তানের লাহোর। ষষ্ঠ অবস্থানে ঢাকা। এই শহরের দূষণ স্কোর ১২২ অর্থাৎ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্য

বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকা ৬ নম্বরে

ভারতের দিল্লির বায়ু আজ বিপজ্জনক, অন্যদিকে রাজধানী ঢাকার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা ৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

বায়ুদূষণের শীর্ষে থাকার দিল্লির দূষণ স্কোর ৩২৩ অর্থাৎ সেখানকার বাতাস দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চেংদু। এই শহরটির দূষণ স্কোর ১৬৩ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে চীনের আরও দুটি শহর।

পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তানের লাহোর। ষষ্ঠ অবস্থানে ঢাকা। এই শহরের দূষণ স্কোর ১২২ অর্থাৎ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow