বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকা ৮ নম্বরে
বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ৮ নম্বরে। রোববার (২৪ মে) সকাল ৮টা ৪২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। আরও পড়ুনবায়ুদূষণ যেসব কঠিন রোগের কারণ বায়ুদূষণে ঢাকছে ঢাকা, সমন্বয়হীনতায় গলদ অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। সে হিসেবে দিল্লির দূষণ স্কোর ১৯২ এর অর্থ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর। অপরদিকে, একই সময়ে ঢাকার আজকের দূষণ স্কোর ১১১, এর অর্থ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। টানা তিন দিন ধরে একই অবস্থায় রয়েছে ঢাকার বায়ুর মান। তবে সামনে ঈদের ছুটিতে অনেকে বাড়ি যাওয়া শুরু করেছেন। বন্ধ স্কুল-কলেজ। ঈদের ছুটিতে যানবাহন চলাচল
বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ৮ নম্বরে। রোববার (২৪ মে) সকাল ৮টা ৪২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
আরও পড়ুন
বায়ুদূষণ যেসব কঠিন রোগের কারণ
বায়ুদূষণে ঢাকছে ঢাকা, সমন্বয়হীনতায় গলদ
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সে হিসেবে দিল্লির দূষণ স্কোর ১৯২ এর অর্থ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর। অপরদিকে, একই সময়ে ঢাকার আজকের দূষণ স্কোর ১১১, এর অর্থ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। টানা তিন দিন ধরে একই অবস্থায় রয়েছে ঢাকার বায়ুর মান। তবে সামনে ঈদের ছুটিতে অনেকে বাড়ি যাওয়া শুরু করেছেন। বন্ধ স্কুল-কলেজ। ঈদের ছুটিতে যানবাহন চলাচলও কমে যাবে। ফলে সে সময়টা বায়ুর মানের কিছুটা উন্নতি হতে পারে।
এসএনআর
What's Your Reaction?