বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে দগ্ধ ২
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন। এতে দুজনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের দুর্গাদহ গ্রামে রূপ কুমার ঘোষের বায়োপ্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- দুর্গাদহ গ্রামের মমিন (৩৫) ও লাল চাঁদ (৪৫)। স্থানীয়রা জানান, দুর্গাদহ গ্রামের রূপ কুমার ঘোষ দুধের কারখানার পাশে নির্মিত বায়োগ্যাস প্ল্যান্টে অদক্ষ শ্রমিক দিয়ে কাজ করাচ্ছিল। এসময় একজন সিগারেট ধরালে সেখানে জমে থাকা গ্যাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তারা দুজন দগ্ধ হন। বিস্ফোরণের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিপিডি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করেন। রূপ কুমার ঘোষ জানান, বায়োপ্লান্ট থেকে ওরা পাম্প দিয়ে পরিষ্কার করতে গিয়ে নিচে নেমে একজন সিগারেট জ্বালানোয় আগুন ধরে যায়।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন। এতে দুজনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের দুর্গাদহ গ্রামে রূপ কুমার ঘোষের বায়োপ্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- দুর্গাদহ গ্রামের মমিন (৩৫) ও লাল চাঁদ (৪৫)।
স্থানীয়রা জানান, দুর্গাদহ গ্রামের রূপ কুমার ঘোষ দুধের কারখানার পাশে নির্মিত বায়োগ্যাস প্ল্যান্টে অদক্ষ শ্রমিক দিয়ে কাজ করাচ্ছিল। এসময় একজন সিগারেট ধরালে সেখানে জমে থাকা গ্যাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তারা দুজন দগ্ধ হন।
বিস্ফোরণের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিপিডি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করেন।
রূপ কুমার ঘোষ জানান, বায়োপ্লান্ট থেকে ওরা পাম্প দিয়ে পরিষ্কার করতে গিয়ে নিচে নেমে একজন সিগারেট জ্বালানোয় আগুন ধরে যায়।
What's Your Reaction?