বিএনপি-আওয়ামী লীগ ‘সমঝোতা’ বিষয়ে যে অভিযোগ আনলেন সারজিস
২০২৬ সালের জাতীয় নির্বাচন নিয়ে কঠোর সমালোচনা করেছেন এনসিপি নেতা সারজিস আলম। বুধবার দুপুর ১২টার দিকে দেওয়া এক ফেসবুক পোষ্টে তিনি নির্বাচন প্রক্রিয়া, বিএনপি ও আওয়ামী লীগের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সারজিস আলম অভিযোগ করেন, বিএনপি মাঠপর্যায়ে রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে এককভাবে সরকার গঠন সম্ভব নয় বুঝতে পেরে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় যায়। তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন আসনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন বৈঠক করে তাদের জামিনসহ নানা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। তিনি দাবি করেন, বিএনপি, আওয়ামী লীগ, প্রশাসনের একটি অংশ এবং দেশি-বিদেশি কিছু পক্ষের সমন্বয়ে নির্বাচন পরিচালিত হয়েছে এবং ক্ষেত্রবিশেষে “ইঞ্জিনিয়ারিংয়ের” মাধ্যমে সরকার গঠন করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, যে দলকে তিনি ওই ঘটনার জন্য দায়ী করছেন, সেই দলের রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোকে তিনি প্রশ্নবিদ্ধ হিসেবে দেখছেন। তিনি আরও অভিযোগ করেন, অতীতে বিএনপি নেতাদের ওপর নির্যাতন, মামলা ও রাজনৈতিক দমন-পীড়নের ঘটনা ঘটেছে। তার ভাষ্য, আওয়ামী লীগের পুনর্বাসনের দায় বিএনপি নিয়েছে বলেই তিনি ম
২০২৬ সালের জাতীয় নির্বাচন নিয়ে কঠোর সমালোচনা করেছেন এনসিপি নেতা সারজিস আলম। বুধবার দুপুর ১২টার দিকে দেওয়া এক ফেসবুক পোষ্টে তিনি নির্বাচন প্রক্রিয়া, বিএনপি ও আওয়ামী লীগের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
সারজিস আলম অভিযোগ করেন, বিএনপি মাঠপর্যায়ে রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে এককভাবে সরকার গঠন সম্ভব নয় বুঝতে পেরে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় যায়। তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন আসনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন বৈঠক করে তাদের জামিনসহ নানা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
তিনি দাবি করেন, বিএনপি, আওয়ামী লীগ, প্রশাসনের একটি অংশ এবং দেশি-বিদেশি কিছু পক্ষের সমন্বয়ে নির্বাচন পরিচালিত হয়েছে এবং ক্ষেত্রবিশেষে “ইঞ্জিনিয়ারিংয়ের” মাধ্যমে সরকার গঠন করা হয়েছে।
পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, যে দলকে তিনি ওই ঘটনার জন্য দায়ী করছেন, সেই দলের রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোকে তিনি প্রশ্নবিদ্ধ হিসেবে দেখছেন।
তিনি আরও অভিযোগ করেন, অতীতে বিএনপি নেতাদের ওপর নির্যাতন, মামলা ও রাজনৈতিক দমন-পীড়নের ঘটনা ঘটেছে। তার ভাষ্য, আওয়ামী লীগের পুনর্বাসনের দায় বিএনপি নিয়েছে বলেই তিনি মনে করেন।
সারজিস আলম সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি রাজনৈতিক সহিংসতা বা নির্যাতনের ঘটনা ঘটে, তাহলে তার দায় সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে নিতে হবে। তিনি এ প্রেক্ষিতে তারেক রহমানের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও কৌশলের সমালোচনা করে ধিক্কার জানান।
উল্লেখ্য, সারজিস আলমের এ বক্তব্য নিয়ে এখনো বিএনপি বা সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
What's Your Reaction?