বিএনপি ও গণঅধিকারের শতাধিক কর্মীর এনসিপিতে যোগদান
সিরাজগঞ্জের এনায়েতপুরে জাতীয়তাবাদী দল বিএনপি ও গণঅধিকার পরিষদ (জিওপি) ছেড়ে শতাধিক কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে কেজির মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে বেলকুচি, এনায়েতপুর ও চৌহালী এলাকা থেকে তারা এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের হাত ধরে দলে যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্মসদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ ও যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, সিরাজগঞ্জ জেলা যুবশক্তির সদস্য সচিব হাসেমীসহ জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনের নেতাকর্মীরা। মাহিন সরকার বলেন, গণঅধিকার পরিষদ ও বিএনপির শতাধিক নেতাকর্মীরা আজ এনসিপিতে যোগদান করেন৷ তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি৷ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রত্যেক নতুন সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। যুগ্ম সদস্য সচিব এস এম সাঈদ মোস্তাফিজ বলেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা গত ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে, গুম খুনের শিকার হয়েছে। এখন সুসময়ে এসে তারা দেখতে পাচ্ছে আ’লীগকে পুনর্বাসন করা হচ্ছে। এরই ফলাফল হিসেবে তারা এনসিপিতে যোগদান করেছে।
সিরাজগঞ্জের এনায়েতপুরে জাতীয়তাবাদী দল বিএনপি ও গণঅধিকার পরিষদ (জিওপি) ছেড়ে শতাধিক কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে কেজির মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে বেলকুচি, এনায়েতপুর ও চৌহালী এলাকা থেকে তারা এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের হাত ধরে দলে যোগদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্মসদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ ও যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, সিরাজগঞ্জ জেলা যুবশক্তির সদস্য সচিব হাসেমীসহ জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনের নেতাকর্মীরা।
মাহিন সরকার বলেন, গণঅধিকার পরিষদ ও বিএনপির শতাধিক নেতাকর্মীরা আজ এনসিপিতে যোগদান করেন৷ তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি৷ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রত্যেক নতুন সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।
যুগ্ম সদস্য সচিব এস এম সাঈদ মোস্তাফিজ বলেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা গত ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে, গুম খুনের শিকার হয়েছে। এখন সুসময়ে এসে তারা দেখতে পাচ্ছে আ’লীগকে পুনর্বাসন করা হচ্ছে। এরই ফলাফল হিসেবে তারা এনসিপিতে যোগদান করেছে।
What's Your Reaction?