বিএনপি কর্মীদের এমনভাবে হাঁটতে হবে, যাতে মাটিও ব্যথা না পায় : হাফিজ ইব্রাহিম

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম বলেছেন, বিএনপি কর্মীদের এমনভাবে হাঁটতে হবে, যাতে মাটিও ব্যথা না পায়। বুধবার (১৮ মার্চ) বোরহানউদ্দিন উপজেলা অডিটোরিয়ামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। হাফিজ ইব্রাহিম বলেন, পবিত্র কুরআন আমাদের জীবনের দিকনির্দেশনা। তরুণ প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। হিফজ শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া মানে কোরআনের সম্মান বৃদ্ধি করা। আগামী বছর এ প্রতিযোগিতা জেলা পর্যায়ে আয়োজন হবে আশা করি। তিনি আরও বলেন, রমজান শুধু সংযমের মাস নয়, আত্মশুদ্ধি ও মানবিক গুণাবলি অর্জনের মাস। কোরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বোরহানউদ্দিন উপজেলা বিএনপির উদ্যোগে এ প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার হাফেজ ও হিফজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় কোরআনের নির্ভুল তিলাওয়াত, মুখস্থ পাঠের দক্ষতা এবং তাজবীদের ওপর বিচারকার্য পরিচালনা করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আলহাজ মনিরুল আলম চৌধুরী বাইতুল মামুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. সাইফুল ইসলাম,

বিএনপি কর্মীদের এমনভাবে হাঁটতে হবে, যাতে মাটিও ব্যথা না পায় : হাফিজ ইব্রাহিম

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম বলেছেন, বিএনপি কর্মীদের এমনভাবে হাঁটতে হবে, যাতে মাটিও ব্যথা না পায়। বুধবার (১৮ মার্চ) বোরহানউদ্দিন উপজেলা অডিটোরিয়ামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

হাফিজ ইব্রাহিম বলেন, পবিত্র কুরআন আমাদের জীবনের দিকনির্দেশনা। তরুণ প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। হিফজ শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া মানে কোরআনের সম্মান বৃদ্ধি করা। আগামী বছর এ প্রতিযোগিতা জেলা পর্যায়ে আয়োজন হবে আশা করি।

তিনি আরও বলেন, রমজান শুধু সংযমের মাস নয়, আত্মশুদ্ধি ও মানবিক গুণাবলি অর্জনের মাস। কোরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির উদ্যোগে এ প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার হাফেজ ও হিফজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় কোরআনের নির্ভুল তিলাওয়াত, মুখস্থ পাঠের দক্ষতা এবং তাজবীদের ওপর বিচারকার্য পরিচালনা করা হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আলহাজ মনিরুল আলম চৌধুরী বাইতুল মামুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. সাইফুল ইসলাম, দ্বিতীয় স্থান অর্জন করে বেলবা রহমান হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. মুহছিনুদ্দীন, তৃতীয় স্থান লাভ করে একই মাদ্রাসার ছাত্র মো. ফজলে রাব্বি, চতুর্থ স্থান অধিকার করে কুন্জেরহাট ইসলামি অ্যাকাডেমির ছাত্র মো. ফাহমিদ হোসেন সাকিব, পঞ্চম স্থান অর্জন করেন মাদ্রাসাতুল মাদিনাহ আল আরাবিয়্যাহর ছাত্র মো. ইকরাম হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন। উপস্থিত ছিলেন- বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক নাসিম কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow