বিএনপি কাজ করে জনগণের জন্য : নায়াব ইউসুফ
ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই কাজ শুরু হয়ে গেছে, বিএনপি কাজ করে জনগণের জন্য। আগামী ছয় মাসের মধ্যে দেখবেন বিএনপি আপনাদের জন্য কী কাজ করে।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কানাইপুর বাজার সংলগ্ন কুমার নদী হতে রনকাইল বিল অভিমুখে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংসদ নায়াব ইউসুফ বলেন, আগামী ছয় মাসের মধ্যে দেখবেন বিএনপি আপনাদের জন্য কি কাজ করে, আপনার বাড়ির সামনের ভাঙা রাস্তাটা সুন্দর হয়ে যাবে, আপনার সন্তানের লেখাপড়ার স্কুলের বিল্ডিংটা, সন্তানের লেখাপড়াটা ঠিক হবে। আমরা কাজে প্রমাণ করবো বিএনপি জনগণের জন্য কী কাজ করছে।
ফরিদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্
ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই কাজ শুরু হয়ে গেছে, বিএনপি কাজ করে জনগণের জন্য। আগামী ছয় মাসের মধ্যে দেখবেন বিএনপি আপনাদের জন্য কী কাজ করে।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কানাইপুর বাজার সংলগ্ন কুমার নদী হতে রনকাইল বিল অভিমুখে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংসদ নায়াব ইউসুফ বলেন, আগামী ছয় মাসের মধ্যে দেখবেন বিএনপি আপনাদের জন্য কি কাজ করে, আপনার বাড়ির সামনের ভাঙা রাস্তাটা সুন্দর হয়ে যাবে, আপনার সন্তানের লেখাপড়ার স্কুলের বিল্ডিংটা, সন্তানের লেখাপড়াটা ঠিক হবে। আমরা কাজে প্রমাণ করবো বিএনপি জনগণের জন্য কী কাজ করছে।
ফরিদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ খাল পুনঃখনন কার্যক্রম পরিচালিত হচ্ছে।