বিএনপি ছাড়া দেশকে রক্ষা করতে পারে এমন কোনো দল নেই: খোকন

বিএনপির যুগ্ম-মহাসচিব ও ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি ছাড়া দেশকে রক্ষা করতে পারে এমন কোনো দল নেই। আওয়ামী লীগ এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে ও খাদের কিনারাই দাঁড় করিয়ে দিয়ে গেছে। এই ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষা করার সক্ষমতা বিএনপি ছাড়া অন্য কোনো দলের নেই। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নে নির্বাচনি প্রচারণায় তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন আরও বলেন, পাপ বাপরেও ছাড়ে না। আওয়ামী লীগ তথা ফ্যাসিষ্ট হাসিনা অপকর্ম করেছে, অন্যায় করেছে। তাই তাদের পতন হয়েছে। আজকে আর নৌকা মার্কা নেই। আওয়ামী লীগ আজ নির্বাহী আদেশে নিষিদ্ধ। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যাকাণ্ডের অপরাধে অপরাধী।’ এসময় নরসিংদী জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সঞ্জিত সাহা/এসআর/জেআইএম

বিএনপি ছাড়া দেশকে রক্ষা করতে পারে এমন কোনো দল নেই: খোকন

বিএনপির যুগ্ম-মহাসচিব ও ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি ছাড়া দেশকে রক্ষা করতে পারে এমন কোনো দল নেই। আওয়ামী লীগ এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে ও খাদের কিনারাই দাঁড় করিয়ে দিয়ে গেছে। এই ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষা করার সক্ষমতা বিএনপি ছাড়া অন্য কোনো দলের নেই।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নে নির্বাচনি প্রচারণায় তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন আরও বলেন, পাপ বাপরেও ছাড়ে না। আওয়ামী লীগ তথা ফ্যাসিষ্ট হাসিনা অপকর্ম করেছে, অন্যায় করেছে। তাই তাদের পতন হয়েছে। আজকে আর নৌকা মার্কা নেই। আওয়ামী লীগ আজ নির্বাহী আদেশে নিষিদ্ধ। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যাকাণ্ডের অপরাধে অপরাধী।’

এসময় নরসিংদী জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সঞ্জিত সাহা/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow