বিএনপি নেতা সেলিম মোল্লা বহিষ্কার
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সেলিম মোল্লাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কাইয়ুম শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাশালিয়া গ্রামের বাসিন্দা মো. সেলিম মোল্লা দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে কাশালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৩১ মে থেকে এই বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে। একইসঙ্গে মুকসুদপুর উপজেলা বিএনপি এবং এর আওতাধীন সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মো. সেলিম মোল্লার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক বা দলীয় যোগাযোগ ও সম্পর্ক না রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, দলীয় চেইন অব কমান্ড বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা রক্ষার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুলিপিটি ইতোমধ্যে স্থানীয় ও জেলা পর্যায়ের অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের অবগতির জন্য পাঠানো হয়েছে।