বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দল নেতার বাড়িতে হামলা-লুটপাট, আহত ৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে ইউনিয়ন কৃষক দলের নেতা বেলায়েত হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে দুই নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় লাকি ও রাহিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আমির হোসেন অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকারী ও তার লোকজনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর জের ধরে গত মঙ্গলবার প্রথমে বিএনপি নেতা শাহজাহানের লোকজন বেলায়েতের ভাই দেলোয়ারকে মারধর করে একটি মামলায় অভিযুক্ত করে এলাকাছাড়া করে। অভিযোগে আরও বলা হয়, সেই সুযোগ কাজে লাগিয়ে শুক্রবার সকালে মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বেলায়েত হোসেন, তার ভাই আমির হোসেন ও দেলোয়ার হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। শাহ

বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দল নেতার বাড়িতে হামলা-লুটপাট, আহত ৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে ইউনিয়ন কৃষক দলের নেতা বেলায়েত হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে দুই নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় লাকি ও রাহিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আমির হোসেন অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকারী ও তার লোকজনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর জের ধরে গত মঙ্গলবার প্রথমে বিএনপি নেতা শাহজাহানের লোকজন বেলায়েতের ভাই দেলোয়ারকে মারধর করে একটি মামলায় অভিযুক্ত করে এলাকাছাড়া করে।

অভিযোগে আরও বলা হয়, সেই সুযোগ কাজে লাগিয়ে শুক্রবার সকালে মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বেলায়েত হোসেন, তার ভাই আমির হোসেন ও দেলোয়ার হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। শাহজাহান শিকারীর নেতৃত্বে হামলাকারীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ঘরের স্টিল ও কাঠের আলমারি ভেঙে প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ১০ লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। সব মিলিয়ে এতে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আমির হোসেন দাবি করেন, তাণ্ডব চালানোর পরও অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন এবং পুনরায় হামলা ও হত্যার হুমকি দিচ্ছেন। এই ঘটনায় তিনি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা শাহজাহান শিকারী বলেন, ‘আমি বা আমার লোকজন এই হামলার সঙ্গে কোনোভাবেই জড়িত নই।’

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow