বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, দুই সরকারি কর্মকর্তাকে শোকজ

সরকারি কর্মকর্তা হয়েও প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই কর্মকর্তাকে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সশরীরে হাজির হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে তাদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এই নোটিশ জারি করলেও বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ-সংক্রান্ত কাগজপত্র এ প্রতিবেদকের হাতে আসে। অভিযুক্ত ওই দুই কর্মকর্তা হলেন কসবা উপজেলার বাদৈর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জিয়ার হোসাইন এবং বাদৈর ইউনিয়নে দায়িত্বরত সহকারী স্বাস্থ্য পরিদর্শক মনির হোসেন। খোঁজ নিয়ে জানা গেছে, জিয়ার হোসাইন ও মনির হোসেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে প্রচারণায় অংশ নেন বলে আব্দুল হালিম নামের এক ব্যক্তি ২ ফেব্রুয়ারি কসবার সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেন। পরে তাদের কাছে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়। আবুল হাসনাত মো রাফি/এসআর/এএসএম

বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, দুই সরকারি কর্মকর্তাকে শোকজ

সরকারি কর্মকর্তা হয়েও প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই কর্মকর্তাকে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সশরীরে হাজির হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে তাদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এই নোটিশ জারি করলেও বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ-সংক্রান্ত কাগজপত্র এ প্রতিবেদকের হাতে আসে।

অভিযুক্ত ওই দুই কর্মকর্তা হলেন কসবা উপজেলার বাদৈর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জিয়ার হোসাইন এবং বাদৈর ইউনিয়নে দায়িত্বরত সহকারী স্বাস্থ্য পরিদর্শক মনির হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জিয়ার হোসাইন ও মনির হোসেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে প্রচারণায় অংশ নেন বলে আব্দুল হালিম নামের এক ব্যক্তি ২ ফেব্রুয়ারি কসবার সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেন। পরে তাদের কাছে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়।

আবুল হাসনাত মো রাফি/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow