বিএনপি সরকার দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে বিশ্বাসী: হুইপ দুলু
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি সরকার দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে বিশ্বাসী।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চার কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নাটোর সদরের হালসায় সাইক্লোন সেন্টারের নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষ্যে হালসা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দল বিএনপি মনে করে ৬৮ হাজার গ্রামের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন। তাই বাংলাদেশে অবহেলিত প্রতিটি জনপদে বিএনপি সরকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত করবে। প্রয়োজন অনুসারে বন্যার্তদের জন্য আশ্রয়ণ প্রকল্প, সাইক্লোন সেন্টার, রাস্তাঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসার ভবন নির্মাণ থেকে শুরু করে সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন করবে।
দুলু আরও বলেন, বিএনপি সরকার হিংসা বিদ্বেষ নয় সবার সঙ্গে মিলে মিশে দেশের উন্নয়ন করতে চায়। দুলু বলেন, দুবছর আগে এই জুলাই মাসেই এ দেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন ঘটিয়েছে।
তিনি বলেন, ফ্যাসিবাদী হাসিনা ও তার দোসররা বিভিন্ন সময় বিভিন্নভাবে দ

তিনি বলেন, ফ্যাসিবাদী হাসিনা ও তার দোসররা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেশকে অশান্ত করার অপচেষ্টা করবে। সবাইকে সচেতন থেকে ফ্যাসিবাদী চক্রের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশের মানুষ ফ্যাসিবাদী হাসিনা সরকারের দীর্ঘদিনের অত্যাচার, হত্যা, গুম ও খুন ভুলে যায়নি। আন্দোলনের সময় তারা যেভাবে শিশু থেকে শুরু করে ছাত্র-জনতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে আমরা তা ভুলে যাইনি। এই সব হত্যার যথাযথ বিচার করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও হালসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিলসহ অনেকে।