‘বিএনপি সরকারে গেলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে’
বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের কর্মসংস্থান সৃষ্টিসহ ক্ষমতায়ন নিশ্চিতকরণে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ডামুড্যা পৌরসভায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব বলেন, নারীরা কেবল পরিবার পরিচালনাতেই নয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। অথচ বর্তমান বাস্তবতায় দেশের নারীরা নানাভাবে বঞ্চনা, বৈষম্য ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। বিএনপি মনে করে, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন অনিবার্য হয়ে উঠবে।
তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যে নারীদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং নেতৃত্ব বিকাশের সুস্পষ্ট পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের জন্য নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে। নারী উদ্যোক্তা তৈরিতে বিশেষ প্রণোদনা প্রদান করা হবে
বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের কর্মসংস্থান সৃষ্টিসহ ক্ষমতায়ন নিশ্চিতকরণে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ডামুড্যা পৌরসভায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব বলেন, নারীরা কেবল পরিবার পরিচালনাতেই নয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। অথচ বর্তমান বাস্তবতায় দেশের নারীরা নানাভাবে বঞ্চনা, বৈষম্য ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। বিএনপি মনে করে, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন অনিবার্য হয়ে উঠবে।
তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যে নারীদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং নেতৃত্ব বিকাশের সুস্পষ্ট পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের জন্য নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে। নারী উদ্যোক্তা তৈরিতে বিশেষ প্রণোদনা প্রদান করা হবে বলে জানান তিনি।
মিয়া নুরুদ্দিন বলেন, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, সমান মজুরি ও মর্যাদা প্রতিষ্ঠা করা বিএনপির অন্যতম অঙ্গীকার। নারীদের বিরুদ্ধে সহিংসতা, নির্যাতন ও বৈষম্য রোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
গ্রাম থেকে শহর সবখানেই নারীরা অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার হচ্ছেন বলে উল্লেখ করে বিএনপি প্রার্থী অপু বলেন, দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়নের কথা বলা হলেও বাস্তবে তা সীমিত পরিসরেই রয়ে গেছে। বিএনপি ক্ষমতায় এলে এসব সমস্যার বাস্তবভিত্তিক ও টেকসই সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
ডামুড্যায় নির্বাচনী প্রচারণা শেষ তিনি ভেদরগঞ্জ পৌরসভায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় যোগদান করেন। এ সময় তিনি নির্বাচনী আচরণবিধি বিষয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
দিনব্যাপী গণসংযোগ ও জনসভায় ভেদরগঞ্জ ও ডামুড্যা উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।