বিএনপিকে দুর্বল করতে একাত্তরের পরাজিত শক্তিরা যড়যন্ত্র করছে: টুকু

একাত্তরের পরাজিত শক্তি এখনো বিভিন্নভাবে বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তবে তার দাবি, বিএনপি ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তিই দলটিকে পরাজিত করতে পারবে না। এ বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। বুধবার (২৯ জুলাই) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। টুকু বলেন, প্রায় ১৯ বছর বিএনপির নেতা-কর্মীরা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকায় দলের তৃণমূলের কর্মীদের সবচেয়ে বেশি কষ্ট সহ্য করতে হয়েছে। সেই কঠিন সময় অতিক্রম করেই বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্বের নাম তারেক রহমান। তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতার কারণে মানুষের আস্থা ও প্রত্যাশা দিন দিন বাড়ছে। তাঁ

বিএনপিকে দুর্বল করতে একাত্তরের পরাজিত শক্তিরা যড়যন্ত্র করছে: টুকু

একাত্তরের পরাজিত শক্তি এখনো বিভিন্নভাবে বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তবে তার দাবি, বিএনপি ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তিই দলটিকে পরাজিত করতে পারবে না। এ বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, প্রায় ১৯ বছর বিএনপির নেতা-কর্মীরা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকায় দলের তৃণমূলের কর্মীদের সবচেয়ে বেশি কষ্ট সহ্য করতে হয়েছে। সেই কঠিন সময় অতিক্রম করেই বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্বের নাম তারেক রহমান। তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতার কারণে মানুষের আস্থা ও প্রত্যাশা দিন দিন বাড়ছে। তাঁর দাবি, তারেক রহমান এমন কোনো সিদ্ধান্ত নেননি, যাতে জনগণের আস্থা কমেছে; বরং মানুষের বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনার প্রসঙ্গে টুকু বলেন, দীর্ঘদিনের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের পর একটি বিধ্বস্ত রাষ্ট্র পুনর্গঠনে সময় লাগে। তিনি এর সঙ্গে নতুন একটি বাড়ি নির্মাণের তুলনা করে বলেন, বাড়ি তৈরি শেষ হলেও সেটিকে পুরোপুরি বসবাসের উপযোগী করতে সময় প্রয়োজন হয়। একইভাবে দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্রকে পুনর্গঠনের কাজও সময়সাপেক্ষ।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের দৃঢ়তা ও দূরদর্শিতার ওপর আস্থা রেখেই দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাঁর ভাষ্য, দেশের জন্য বিএনপিই সবচেয়ে নিরাপদ রাজনৈতিক শক্তি।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে টুকু বলেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই সরকার দীর্ঘ আন্দোলন, ত্যাগ ও সংগ্রামের ফসল। প্রধানমন্ত্রী ইতোমধ্যে অনেক ত্যাগী নেতাকে মূল্যায়ন করেছেন এবং পর্যায়ক্রমে সবাই মূল্যায়িত হবেন। তিনি দাবি করেন, তারেক রহমান একজন সাধারণ কর্মীরও খোঁজ রাখেন। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে তাঁর নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

শফিউল বারী বাবুকে স্মরণ করে টুকু বলেন, করোনা মহামারির সময় বাবু করোনায় আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার আগের দিন ভিডিও কলে তাঁর সঙ্গে শেষবার কথা হয়েছিল। এর এক-দুই দিনের মধ্যেই বাবুর মৃত্যুসংবাদ পান তিনি। তাঁর মৃত্যু দলীয় নেতা-কর্মীদের জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে টুকু মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিন মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, তিনি যেন শফিউল বারী বাবুর সব গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এমপি, সেলিমুজ্জামান সেলিম এমপি, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow