বিএনপিতে যোগ দিলেন দুই শতাধিক জাপার নেতাকর্মী

বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা কমিটির সহসভাপতি ও সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলমসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।  শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলামের নির্বাচনী পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। মোকছেদুল আলম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত ১৯ দফা এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।  ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-১ সারিয়াকান্দি-সোনাতলা আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলাম।  কাজী রফিকুল ইসলাম জাতীয় পার্টি থেকে আসা নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূর এ আজম বাবু, সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পা

বিএনপিতে যোগ দিলেন দুই শতাধিক জাপার নেতাকর্মী
বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা কমিটির সহসভাপতি ও সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলমসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।  শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলামের নির্বাচনী পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। মোকছেদুল আলম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত ১৯ দফা এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।  ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-১ সারিয়াকান্দি-সোনাতলা আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলাম।  কাজী রফিকুল ইসলাম জাতীয় পার্টি থেকে আসা নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূর এ আজম বাবু, সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম লিপন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনিসহ অন্যান্য নেতারা।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow