বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবলু মারা গেছেন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মোখলেসুর রহমান বাবলু মারা গেছেন।
শনিবার (৪ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে মারা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপির কেন্দ্রীয় নেতা বাবলুর মৃত্যুতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী আটঘরিয়ার সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ সমবেদনা জানাতে তার বাড়িতে যান এবং শোক প্রকাশ করেন।
শনিবার রাত ১০টার সময় ঈশ্বরদী পৌর শহরের ফতেমোহাম্মদপুর ফুটবল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঈশ্বরদী পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ,ছেলে, মেয়ে, ভাইবোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।