বিএনপির দলীয় পরিচয় থাকায় অনেক জুলাইযোদ্ধা বঞ্চিত
বিএনপির দলীয় পরিচয় থাকায় বিগত সরকারের সময়ে অনেক জুলাইযোদ্ধা বঞ্চিত হয়েছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী। বর্তমান সরকার রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনা না করে আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত সবার পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করবে বলেও জানান ইশরাক হোসেন। প্রতিমন্ত্রী বলেন, কিছু বঞ্চিত পরিবার রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে পুনর্বাসন সহায়তা সঠিকভাবে প্রদান করা হয়নি। সেগুলো আমরা খতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। আহতদের চিকিৎসা নিশ্চিত করা হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে, তাদের প্রাপ্য সম্মান তাদের দেওয়া হবে। তিনি বলেন, জুলাইযোদ্ধাদের পুনর্বাসনের বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের চিকিৎসা তাদের পুনর্বাসন তাদের পরিবারের সদস্যদের শিক্ষাসহ বিভিন্ন ভাতার বিষয়ে উনি খোঁজ-খবর নিয়েছেন। জুলাই ফাউন্ড
বিএনপির দলীয় পরিচয় থাকায় বিগত সরকারের সময়ে অনেক জুলাইযোদ্ধা বঞ্চিত হয়েছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।
বর্তমান সরকার রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনা না করে আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত সবার পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করবে বলেও জানান ইশরাক হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, কিছু বঞ্চিত পরিবার রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে পুনর্বাসন সহায়তা সঠিকভাবে প্রদান করা হয়নি। সেগুলো আমরা খতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। আহতদের চিকিৎসা নিশ্চিত করা হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে, তাদের প্রাপ্য সম্মান তাদের দেওয়া হবে।
তিনি বলেন, জুলাইযোদ্ধাদের পুনর্বাসনের বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের চিকিৎসা তাদের পুনর্বাসন তাদের পরিবারের সদস্যদের শিক্ষাসহ বিভিন্ন ভাতার বিষয়ে উনি খোঁজ-খবর নিয়েছেন।
জুলাই ফাউন্ডেশনের অতীতের যে কার্যক্রম রয়েছে আপনারা জানেন যে সেখানে একটা বড় অঙ্কের একটা তহবিল সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। সেগুলো ঠিকমতো ব্যবহার হয়েছে কি না এই বিষয়গুলো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা নিয়েছি।
আরএমএম/এসএনআর
What's Your Reaction?