বিএনপির নিরঙ্কুশ বিজয়ে পূজা উদযাপন পরিষদের অভিনন্দন

জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী বিএনপি নেতৃত্বাধীন জোটকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শ্রী চিত্ত নাথ বাড়ু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি নেতৃত্বাধীন জোটকে অভিনন্দন জানায় সংঘটনটি। বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল এক যৌথ বিবৃতিতে বলেন, অমসৃণ ও দীর্ঘ পথ পেরিয়ে গণতন্ত্র উত্তরণের নতুন যাত্রায় সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  তারা আরও বলেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, বিশেষ করে সনাতন হিন্দু সম্প্রদায়ের কাছে নির্বাচন একসময় ভীতি ও নির্যাতনের প্রতীক হয়ে উঠেছিল। তবে এবারের নির্বাচনে সংখ্যালঘুরা নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন, যা একটি নতুন ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। নেতারা বলেন, নির্বাচনের আগে তারা একাধ

বিএনপির নিরঙ্কুশ বিজয়ে পূজা উদযাপন পরিষদের অভিনন্দন

জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী বিএনপি নেতৃত্বাধীন জোটকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শ্রী চিত্ত নাথ বাড়ু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি নেতৃত্বাধীন জোটকে অভিনন্দন জানায় সংঘটনটি।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল এক যৌথ বিবৃতিতে বলেন, অমসৃণ ও দীর্ঘ পথ পেরিয়ে গণতন্ত্র উত্তরণের নতুন যাত্রায় সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

তারা আরও বলেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, বিশেষ করে সনাতন হিন্দু সম্প্রদায়ের কাছে নির্বাচন একসময় ভীতি ও নির্যাতনের প্রতীক হয়ে উঠেছিল। তবে এবারের নির্বাচনে সংখ্যালঘুরা নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন, যা একটি নতুন ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

নেতারা বলেন, নির্বাচনের আগে তারা একাধিক দলে বিভক্ত হয়ে সারাদেশে সভা-সমাবেশের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মানুষকে সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত ও সংগঠিত করেছেন। এর ফলে ভোটকেন্দ্রে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিবৃতিতে আশা প্রকাশ করে নেতারা বলেন, গণতন্ত্রের সুস্থ বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সবার সমঅধিকার নিশ্চিত করতে নতুন সরকার, বিরোধী দল ও সব রাজনৈতিক শক্তি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow