বিএনপির নির্বাচনী অফিসে আগুন
বগুড়ার শেরপুরে বিএনপির অস্থায়ী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার গাড়িদহ ইউনিয়নের কালসিমাটি গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অজ্ঞাত ব্যক্তিরা অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, বিএনপির অস্থায়ী নির্বচনী অফিসের টেবিলের উপরে রাখা কাপড়, বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজের একটি ব্যানার আগুনে পুড়ে গেছে।
গাড়িদহ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজার রহমান বলেন, ‘নির্বাচনী প্রচারণা শেষে রাত দুইটার দিকে বাড়িতে যাই। সকালে জানতে পারি আমাদের অফিসে আগুন দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে জামায়াতে ইসলামীর লোকজন এটা ঘটিয়েছে।’
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মেহেদী হাসান শিপলু বলেন, ‘এই এলাকা জামায়াত তাদের অধ্যুষিত অঞ্চল বলে দাবি করে। শনিবার সন্ধ্যায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমাদের প্রার্থী গোলাম মো. সিরাজ পথসভা করেছেন। এজন্য আতঙ্ক সৃষ্টি করতেই তারা আমাদের অফিসে আগুন দিয়েছে।’
তবে বিএনপির এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এই কেন্দ্রে আমাদের বিজয় নিশ্চ
বগুড়ার শেরপুরে বিএনপির অস্থায়ী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার গাড়িদহ ইউনিয়নের কালসিমাটি গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অজ্ঞাত ব্যক্তিরা অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, বিএনপির অস্থায়ী নির্বচনী অফিসের টেবিলের উপরে রাখা কাপড়, বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজের একটি ব্যানার আগুনে পুড়ে গেছে।
গাড়িদহ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজার রহমান বলেন, ‘নির্বাচনী প্রচারণা শেষে রাত দুইটার দিকে বাড়িতে যাই। সকালে জানতে পারি আমাদের অফিসে আগুন দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে জামায়াতে ইসলামীর লোকজন এটা ঘটিয়েছে।’
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মেহেদী হাসান শিপলু বলেন, ‘এই এলাকা জামায়াত তাদের অধ্যুষিত অঞ্চল বলে দাবি করে। শনিবার সন্ধ্যায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমাদের প্রার্থী গোলাম মো. সিরাজ পথসভা করেছেন। এজন্য আতঙ্ক সৃষ্টি করতেই তারা আমাদের অফিসে আগুন দিয়েছে।’
তবে বিএনপির এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এই কেন্দ্রে আমাদের বিজয় নিশ্চিত জেনে বিএনপি নিজেরাই আগুন লাগিয়ে আমাদেরকে দোষারোপ করছে।’
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী বলেন, ঘটনাস্থাল পরিদর্শন করে আলামত জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সকালে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট) সজীব শাহরীন ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী ঘটনাস্থল পরিদর্শন করেছন।