বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

কু‌ষ্টিয়া-৩ (সদর) আস‌নে বিএন‌পির সংসদ সদস্য (এম‌পি) প্রার্থী প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকা‌রের এক‌টি নির্বাচনী ক্যাম্পে গভীর রাতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শ‌নিবার (৩১ জানুয়ারি) রাত দেড়টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টা‌কিমারায় অব‌স্থিত ১নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী ক্যাম্পে এই ঘটনা‌ ঘ‌টে। দুর্বৃত্ত‌দের দেওয়া আগুনে ক্যাম্পের চেয়ার‌-টে‌বিল, প্যান্ডেল পু‌ড়ে গে‌ছে। খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে‌ছে পু‌লিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। ১ নং ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি চাঁদ মোল্লা ব‌লেন, রাতের আঁধারে মুখ বাঁধা দুই ব্যক্তি ক্যাম্পে আগুন দেয়। এ সময় আশপা‌শে আরও লোকজন ছিল। আগুন দেওয়ার পর স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। ত‌বে মুখ বাঁধা থাকায় কাউকে‌ চিন‌তে পা‌রি‌নি। আগু‌নে ক্যাম্পের সব পু‌ড়ে গে‌ছে। বট‌তৈল ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি শাজাহান আলী হান্নান ব‌লেন, বিএন‌পির রাজ‌নৈ‌তিক প্রতিপক্ষরা এই ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে। পু‌লিশ ঘটনার তদন্ত কর‌ছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানা‌চ্ছি। ক

বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

কু‌ষ্টিয়া-৩ (সদর) আস‌নে বিএন‌পির সংসদ সদস্য (এম‌পি) প্রার্থী প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকা‌রের এক‌টি নির্বাচনী ক্যাম্পে গভীর রাতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

শ‌নিবার (৩১ জানুয়ারি) রাত দেড়টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টা‌কিমারায় অব‌স্থিত ১নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী ক্যাম্পে এই ঘটনা‌ ঘ‌টে।

দুর্বৃত্ত‌দের দেওয়া আগুনে ক্যাম্পের চেয়ার‌-টে‌বিল, প্যান্ডেল পু‌ড়ে গে‌ছে। খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে‌ছে পু‌লিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

১ নং ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি চাঁদ মোল্লা ব‌লেন, রাতের আঁধারে মুখ বাঁধা দুই ব্যক্তি ক্যাম্পে আগুন দেয়। এ সময় আশপা‌শে আরও লোকজন ছিল। আগুন দেওয়ার পর স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। ত‌বে মুখ বাঁধা থাকায় কাউকে‌ চিন‌তে পা‌রি‌নি। আগু‌নে ক্যাম্পের সব পু‌ড়ে গে‌ছে।

বট‌তৈল ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি শাজাহান আলী হান্নান ব‌লেন, বিএন‌পির রাজ‌নৈ‌তিক প্রতিপক্ষরা এই ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে। পু‌লিশ ঘটনার তদন্ত কর‌ছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানা‌চ্ছি।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক‌বির হো‌সেন মাতুব্বর ব‌লেন, দুস্কৃ‌তকারীরা এ ঘটনা ঘটিয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়‌নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশপা‌শের সিসিটিভি ফুটেজ সংগ্রহের‌ চেষ্টা চল‌ছে। ঘটনাস্থল থে‌কে এক‌টি রে‌জি‌স্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হ‌য়ে‌ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow