বিএনপির বিক্ষোভ সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের বাসা ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর নির্মম হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সাত উপজেলার নেতাকর্মীরা এ বিক্ষোভ করেন। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, গাইবান্ধার ৪টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী জয়ী হওয়ার পর বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়ি ভাঙচুর করছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি দোষীদের আইনের আওতায় আনার দাবিও জানাচ্ছি। সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীসহ অনেকে।  এর আগে, নির্বাচনে ভোট কারচুপি অভিযোগ তুলে গাইবান্ধা-৩ আসনের বিএনপির প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে ফলাফল স্থগিত ও ভোট পূণঃগননার জন্য একটি স্মারক লিপি দেন।  

বিএনপির বিক্ষোভ সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের বাসা ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর নির্মম হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সাত উপজেলার নেতাকর্মীরা এ বিক্ষোভ করেন।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, গাইবান্ধার ৪টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী জয়ী হওয়ার পর বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়ি ভাঙচুর করছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি দোষীদের আইনের আওতায় আনার দাবিও জানাচ্ছি।

সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীসহ অনেকে। 

এর আগে, নির্বাচনে ভোট কারচুপি অভিযোগ তুলে গাইবান্ধা-৩ আসনের বিএনপির প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে ফলাফল স্থগিত ও ভোট পূণঃগননার জন্য একটি স্মারক লিপি দেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow