বিএনপির রাজনীতির মূল লক্ষ্যই জনকল্যাণ: এস এম জাহাঙ্গীর

জনগণের কল্যাণ সাধনকে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলে উল্লেখ করেছেন ঢাকা-১৮ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেছেন, বিএনপির জন্মই হয়েছে জনগণের সেবা ও কল্যাণের জন্য। বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে, মানুষের কল্যাণে কাজ করেছে। এই দলের রাজনীতির মূল লক্ষ্যই হলো জনগণের কল্যাণ করা। আমি নির্বাচিত হলে সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবো। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর দক্ষিণখানে ফায়দাবাদ চৌরাস্তা এলাকায় নির্বাচনি প্রচারণার সময় তিনি এসব কথা বলেন। এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ১৯৯১ সালে ঢাকা-১৮ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এমপি থাকাকালে এ এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। পরবর্তীতে বিএনপির অন্য প্রার্থীদের সময়েও উন্নয়নের ধারাবাহিকতা ছিল। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামীতে আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, কথা দিচ্ছি—এই এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবো। নির্বাচনি প্রচারণার শুরুতে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার প্রচারণা কার্যক্রম শুরু হয়। এসম

বিএনপির রাজনীতির মূল লক্ষ্যই জনকল্যাণ: এস এম জাহাঙ্গীর

জনগণের কল্যাণ সাধনকে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলে উল্লেখ করেছেন ঢাকা-১৮ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেছেন, বিএনপির জন্মই হয়েছে জনগণের সেবা ও কল্যাণের জন্য। বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে, মানুষের কল্যাণে কাজ করেছে। এই দলের রাজনীতির মূল লক্ষ্যই হলো জনগণের কল্যাণ করা। আমি নির্বাচিত হলে সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবো।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর দক্ষিণখানে ফায়দাবাদ চৌরাস্তা এলাকায় নির্বাচনি প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ১৯৯১ সালে ঢাকা-১৮ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এমপি থাকাকালে এ এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। পরবর্তীতে বিএনপির অন্য প্রার্থীদের সময়েও উন্নয়নের ধারাবাহিকতা ছিল।

jagonews24

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামীতে আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, কথা দিচ্ছি—এই এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবো।

নির্বাচনি প্রচারণার শুরুতে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার প্রচারণা কার্যক্রম শুরু হয়।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিনসহ দলটির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এদিন প্রচারণার অংশ হিসেবে এস এম জাহাঙ্গীর ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চান। তিনি নারী ভোটারদের সঙ্গে কথা বলেন। এছাড়া চায়ের দোকান, বাজার, ফুটপাত ও মুদি দোকানে গিয়েও সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া চান।

ইএইচটি/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow