বিএনপির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক
বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবসের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল। রোববার (৭ জুন) বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। জানা গেছে, বৈঠকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গঠনমূলক আলোচনা হয়। এসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সব অংশীজনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন ইইউ প্রতিনিধিদলের সদস্যরা। বৈঠকে বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহাদী আমিন। কেএইচ/এমআইএইচএস
বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবসের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল। রোববার (৭ জুন) বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।
জানা গেছে, বৈঠকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গঠনমূলক আলোচনা হয়। এসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সব অংশীজনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন ইইউ প্রতিনিধিদলের সদস্যরা।
বৈঠকে বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।
এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহাদী আমিন।
কেএইচ/এমআইএইচএস
What's Your Reaction?