বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ, কী বলছেন তাসনিম জারা?

‘বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের’ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, কল্পনাপ্রসূত ও মিথ্যা বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি। ডা. তাসনিম জারা বলেন, ‘একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে তানসিম জারার সঙ্গে বিএনপির নেগোসিয়েশন হয়ে গেছিলো। আরও দাবি করছেন যে জারা চ্যানেল করে বিএনপির সঙ্গে। বিএনপি তাকে গ্রিন সিগনাল দেয়।’ এই দাবিগুলো সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বিএনপি বা অন্য কোন দলের সঙ্গে কখনো এমন কোনো আলোচনা করিনি।’ তিনি আরও লেখেন, ‘যারা এই মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তাদের কাছে প্রশ্ন করুন—কবে, কোথায়, কার সঙ্গে এই নেগোসিয়েশন হয়েছে? তারা কোনো নাম, তারিখ বা প্রমাণ দিতে পারবেন না। কারণ এমন কোনো ঘটনা কখনো ঘটেনি।’  এ ধরনের তথ্য প্রচারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তাসনিম জারা বলেন, ‘এই মিথ্যা ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে নিজেদের সুবিধামতো একটি ন্যারেটিভ দাঁড় করানো।’ তিনি প্রশ্ন রাখেন, ‘মিথ্যার রাজনীতি আর কত?’

বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ, কী বলছেন তাসনিম জারা?

‘বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের’ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, কল্পনাপ্রসূত ও মিথ্যা বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।

ডা. তাসনিম জারা বলেন, ‘একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে তানসিম জারার সঙ্গে বিএনপির নেগোসিয়েশন হয়ে গেছিলো। আরও দাবি করছেন যে জারা চ্যানেল করে বিএনপির সঙ্গে। বিএনপি তাকে গ্রিন সিগনাল দেয়।’

এই দাবিগুলো সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বিএনপি বা অন্য কোন দলের সঙ্গে কখনো এমন কোনো আলোচনা করিনি।’

তিনি আরও লেখেন, ‘যারা এই মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তাদের কাছে প্রশ্ন করুন—কবে, কোথায়, কার সঙ্গে এই নেগোসিয়েশন হয়েছে? তারা কোনো নাম, তারিখ বা প্রমাণ দিতে পারবেন না। কারণ এমন কোনো ঘটনা কখনো ঘটেনি।’ 

এ ধরনের তথ্য প্রচারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তাসনিম জারা বলেন, ‘এই মিথ্যা ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে নিজেদের সুবিধামতো একটি ন্যারেটিভ দাঁড় করানো।’ তিনি প্রশ্ন রাখেন, ‘মিথ্যার রাজনীতি আর কত?’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow