বিএমইউ ক্যাম্পাসের নিনমাসে নতুন গবেষণা সেল

গবেষণা ও রোগ নির্ণয় সেবাকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ক্যাম্পাসে একটি নতুন রিসার্চ সেল এবং আধুনিক গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পাসের ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসে (নিনমাস) এটি উদ্বোধন করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) এটি উদ্বোধন করা হয়। এছাড়াও বিএমইউ-এর ডি ব্লকের ১১ তলায় নিনমাসের ‘নিউক্লিয়ার ক্যাফে’ নামের একটি আধুনিক ক্যান্টিনেরও উদ্বোধন করা হয়েছে। আরও পড়ুন দেশে হামে শিশুমৃত্যু ৮০০ ছুঁইছুঁই উদ্বোধনী অনুষ্ঠান শেষে নিনমাসের অধ্যাপক ডা. কামালউদ্দিন আহমেদ অডিটোরিয়ামে এক মতবিনিময় ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নিনমাসের বর্তমান ও প্রাক্তন অধ্যাপক, চিকিৎসক, বিজ্ঞানী, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নিনমাসের কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এতে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. পাপড়ি মুৎসুদ্দী ও অধ্যাপক ডা. নাসরিন সুলতানা। অনুষ্ঠানে জানানো হয়, নিউক্লিয়ার মেডিসিন হলো বিজ্ঞান, সেবা, গবেষণা ও মানবকল্যাণের এক অনন্য সমন্বয়। রোগ

বিএমইউ ক্যাম্পাসের নিনমাসে নতুন গবেষণা সেল

গবেষণা ও রোগ নির্ণয় সেবাকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ক্যাম্পাসে একটি নতুন রিসার্চ সেল এবং আধুনিক গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পাসের ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসে (নিনমাস) এটি উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) এটি উদ্বোধন করা হয়। এছাড়াও বিএমইউ-এর ডি ব্লকের ১১ তলায় নিনমাসের ‘নিউক্লিয়ার ক্যাফে’ নামের একটি আধুনিক ক্যান্টিনেরও উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে নিনমাসের অধ্যাপক ডা. কামালউদ্দিন আহমেদ অডিটোরিয়ামে এক মতবিনিময় ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নিনমাসের বর্তমান ও প্রাক্তন অধ্যাপক, চিকিৎসক, বিজ্ঞানী, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নিনমাসের কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এতে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. পাপড়ি মুৎসুদ্দী ও অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।

অনুষ্ঠানে জানানো হয়, নিউক্লিয়ার মেডিসিন হলো বিজ্ঞান, সেবা, গবেষণা ও মানবকল্যাণের এক অনন্য সমন্বয়। রোগ নির্ণয় থেকে শুরু করে আধুনিক চিকিৎসার প্রতিটি ধাপে এটি মানুষের জীবনে আশার আলো হিসেবে কাজ করছে।

বাংলাদেশের নিউক্লিয়ার মেডিসিনের স্বপ্নদ্রষ্টা ও পথিকৃৎ অধ্যাপক ডা. এম এ করিমের প্রজ্ঞা, নেতৃত্ব ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সদ্য আধুনিকায়িত গ্রন্থাগারটির নামকরণ করা হয়েছে ‌‘ডা. এম এ করিম গ্রন্থাগার’।

নিনমাসের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারীর নেতৃত্বে নিনমাসে চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন। বক্তব্যে তারা নিনমাসকে দেশের রোগী ও সাধারণ মানুষের কল্যাণে গবেষণা ও সেবা কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নিনমাসের প্রাক্তন অধ্যাপক, চিকিৎসক ও বিজ্ঞানীরা তাদের স্মৃতিচারণ করেন এবং পরিচালকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে সবাই ‘নিউক্লিয়ার ক্যাফে’-তে প্রীতিভোজে অংশ নেন।

এসইউজে/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow