বিএমইউতে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস বিষয়ক দুই দিনের কর্মশালা শুরু

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে শহীদ ডা. মিল্টন হলে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী এই কর্মশালার উদ্বোধন করেন। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং মূল রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জন হপকিনস ইউনিভার্সিটির ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের সিনিয়র অ্যাসোসিয়েট ডা. মো. হাফিজুর রহমান। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী ও অতিরিক্ত পরিচালক ডা. আবু সালেহ মো আবু ওবাইদার সঞ্চালনায় কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩৭ জন ফ্যাকাল্টি সদস্য অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী বলেন, ক্লিনিক্যাল গুড প্র্যাকটিস বিষয়ক কর্মশালা চিকিৎসা পেশায় পেশাগত দক্ষতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। শিক্ষকদের এই কর্মশালা থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতায় নিজেকে সমৃদ্ধ করতে হবে। একই সঙ্

বিএমইউতে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস বিষয়ক দুই দিনের কর্মশালা শুরু

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে শহীদ ডা. মিল্টন হলে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী এই কর্মশালার উদ্বোধন করেন।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং মূল রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জন হপকিনস ইউনিভার্সিটির ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের সিনিয়র অ্যাসোসিয়েট ডা. মো. হাফিজুর রহমান।

আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী ও অতিরিক্ত পরিচালক ডা. আবু সালেহ মো আবু ওবাইদার সঞ্চালনায় কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩৭ জন ফ্যাকাল্টি সদস্য অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী বলেন, ক্লিনিক্যাল গুড প্র্যাকটিস বিষয়ক কর্মশালা চিকিৎসা পেশায় পেশাগত দক্ষতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। শিক্ষকদের এই কর্মশালা থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতায় নিজেকে সমৃদ্ধ করতে হবে। একই সঙ্গে এই জ্ঞান নিজ নিজ বিভাগের রেসিডেন্ট শিক্ষার্থী, জুনিয়র চিকিৎসক ও অন্যান্য ফ্যাকাল্টির মাঝে ছড়িয়ে দিতে হবে।

তিনি এই শিক্ষাকে বাস্তব জীবনের চিকিৎসা, শিক্ষা, সেবা ও গবেষণায় কাজে লাগিয়ে ভবিষ্যতের উন্নত-সমৃদ্ধ চিকিৎসক সমাজ এবং সর্বাধুনিক স্বাস্থ্যখাত গড়ার চালিকা শক্তি হিসেবে রূপান্তরের আহ্বান জানান।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম বলেন, বর্তমান যুগে ক্লিনিক্যাল গবেষণা ক্রমশ জটিল হয়ে উঠছে। গবেষক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের কেবল তথ্য-প্রমাণ তৈরি করলেই চলবে না, বরং অংশগ্রহণকারীদের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা, স্বচ্ছতা এবং সর্বোচ্চ নৈতিক মানদণ্ড বজায় রাখাও সমানভাবে জরুরি।

তিনি বলেন, এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো ক্লিনিক্যাল সেবা ও গবেষণার ক্ষেত্রে নৈতিক, পেশাগত এবং বৈজ্ঞানিক মানদণ্ড সম্পর্কে সম্মিলিত বোঝাপড়াকে আরও শক্তিশালী করা।

এসইউজে/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow