বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন হোসেন সাদাত। মঙ্গলবার (২৮ জুলাই) তিনি নতুন কর্মস্থলে যোগ দেন। তার যোগদানের মাধ্যমে বিএসইসির কমিশনারদের পূর্ণাঙ্গ কাঠামো সম্পন্ন হলো।  এর আগে, সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চার বছর মেয়াদের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়। বিএসইসি আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে এই নিয়োগ দেওয়া হয়েছে। হোসেন সাদাত একজন অভিজ্ঞ করপোরেট ব্যক্তিত্ব। করপোরেট সুশাসন, নিয়ন্ত্রক কৌশল, আর্থিক ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন বিষয়ে তার প্রায় তিন দশকের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা রয়েছে। বিএসইসিতে যোগ দেওয়ার আগে তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশাগত জীবনে হোসেন সাদাত গ্রামীণফোন, শেল অয়েল অ্যান্ড গ্যাস, কেয়ার্ন এনার্জি এবং রহমান রহমান হকের (কেপিএমজি বাংলাদেশ) মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ নেতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন হোসেন সাদাত। মঙ্গলবার (২৮ জুলাই) তিনি নতুন কর্মস্থলে যোগ দেন। তার যোগদানের মাধ্যমে বিএসইসির কমিশনারদের পূর্ণাঙ্গ কাঠামো সম্পন্ন হলো।  এর আগে, সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চার বছর মেয়াদের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়। বিএসইসি আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে এই নিয়োগ দেওয়া হয়েছে। হোসেন সাদাত একজন অভিজ্ঞ করপোরেট ব্যক্তিত্ব। করপোরেট সুশাসন, নিয়ন্ত্রক কৌশল, আর্থিক ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন বিষয়ে তার প্রায় তিন দশকের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা রয়েছে। বিএসইসিতে যোগ দেওয়ার আগে তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশাগত জীবনে হোসেন সাদাত গ্রামীণফোন, শেল অয়েল অ্যান্ড গ্যাস, কেয়ার্ন এনার্জি এবং রহমান রহমান হকের (কেপিএমজি বাংলাদেশ) মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ নেতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং করপোরেট সেক্রেটারিজ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনসহ (সিএসআইএ) বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় বোর্ড ও কাউন্সিলের সদস্য হিসেবে কাজ করেছেন। শিক্ষাজীবনে হোসেন সাদাত যুক্তরাজ্যের লন্ডন বিজনেস স্কুল থেকে নির্বাহী পর্যায়ের ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তিনি একজন ফেলো চার্টার্ড সেক্রেটারি (এফসিএস)। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, হোসেন সাদাতের দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা পুঁজিবাজারের উন্নয়ন, করপোরেট সুশাসন নিশ্চিত করা এবং কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কমিশন আশা করছে, তার যোগদানের ফলে বিএসইসির সার্বিক কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও আধুনিক হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow