বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুল খালেকের সঙ্গে করপোরেশনের নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বিএসইসি ভবনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মু. আনোয়ারুর আলমের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিএসইসির পরিচালকবৃন্দ, সচিব, সিপিও, বিভাগীয় প্রধানরা এবং নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকরা সরাসরি ও ভার্চুয়ালি (জুম প্ল্যাটফর্মে) সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের পরিচয় পর্ব সম্পন্ন হয়। পরিচয় পর্ব শেষে উপস্থিত কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য পেশ করেন এবং করপোরেশনের উত্তরোত্তর সমৃদ্ধিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।  বিএসইসি, পিআইএল এবং বিবিএফএল সিবিএ নেতারা নবনিযুক্ত চেয়ারম্যানকে শ্রমিক-কর্মচারীদের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুল খালেক তার বক্তব্যে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের সার্বিক স্বার্থে ও দে

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুল খালেকের সঙ্গে করপোরেশনের নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বিএসইসি ভবনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বিদায়ী চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মু. আনোয়ারুর আলমের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিএসইসির পরিচালকবৃন্দ, সচিব, সিপিও, বিভাগীয় প্রধানরা এবং নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকরা সরাসরি ও ভার্চুয়ালি (জুম প্ল্যাটফর্মে) সংযুক্ত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের পরিচয় পর্ব সম্পন্ন হয়। পরিচয় পর্ব শেষে উপস্থিত কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য পেশ করেন এবং করপোরেশনের উত্তরোত্তর সমৃদ্ধিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

বিএসইসি, পিআইএল এবং বিবিএফএল সিবিএ নেতারা নবনিযুক্ত চেয়ারম্যানকে শ্রমিক-কর্মচারীদের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুল খালেক তার বক্তব্যে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের সার্বিক স্বার্থে ও দেশের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বিএসইসি এবং এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow