বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) -তে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে পুরুষ গ্রুপে বিকেএসপির মো. আসাদুজ্জোহা বাঁধন ও শীপন আলী জুটি চ্যাম্পিয়ন ও রানার্সআপ শিরোপ লাভ করেন বিকেএসপির শাহীন আহম্মেদ ও সুদ্বীপ্ত রায় মম জুটি। তৃতীয়স্থান লাভ করেন বিকেএসপির জুবাইয়ের রহমান ও হ্লাথোই চিং মারমা জুটি ও বাংলাদেশ সেনাবাহিনীর (আপ্রুশে মারমা ও সাদ্দাম গাজী জুটি। নারী গ্রুপে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেন বাংলাদেশ সেনাবাহিনীর মোছা. সোনিয়া ও মোছা. আনিকা আক্তার জুটি,  রানার্সআপ শিরোপা লাভ করেন বিকেএসপির সিফাত আরা শশী ও রেমী হাসী জুটি। এ গ্রুপে যৌথভাবে তৃতীয় স্থান লাভ করেন বিকেএসপির শ্রাবনী রানী ও সুমাইয়া আক্তার লামিয়া জুটি এবং বাংলাদেশ আনসারের মাশীনু মারমা ও সিংমা প্রু মারমা জুটি। টুর্নামেন্টে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ পুরস্কার প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান এ সময় প্রধান অতিথির সাথে ছিলেন। সকালে বিকেএসপির

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) -তে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে পুরুষ গ্রুপে বিকেএসপির মো. আসাদুজ্জোহা বাঁধন ও শীপন আলী জুটি চ্যাম্পিয়ন ও রানার্সআপ শিরোপ লাভ করেন বিকেএসপির শাহীন আহম্মেদ ও সুদ্বীপ্ত রায় মম জুটি। তৃতীয়স্থান লাভ করেন বিকেএসপির জুবাইয়ের রহমান ও হ্লাথোই চিং মারমা জুটি ও বাংলাদেশ সেনাবাহিনীর (আপ্রুশে মারমা ও সাদ্দাম গাজী জুটি। নারী গ্রুপে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেন বাংলাদেশ সেনাবাহিনীর মোছা. সোনিয়া ও মোছা. আনিকা আক্তার জুটি,  রানার্সআপ শিরোপা লাভ করেন বিকেএসপির সিফাত আরা শশী ও রেমী হাসী জুটি। এ গ্রুপে যৌথভাবে তৃতীয় স্থান লাভ করেন বিকেএসপির শ্রাবনী রানী ও সুমাইয়া আক্তার লামিয়া জুটি এবং বাংলাদেশ আনসারের মাশীনু মারমা ও সিংমা প্রু মারমা জুটি। টুর্নামেন্টে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ পুরস্কার প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান এ সময় প্রধান অতিথির সাথে ছিলেন। সকালে বিকেএসপির মহাপরিচালক টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। একদিনের এ টুর্নামেন্টে বিকেএসপি পুরুষ দলে ছয়টি জুটি ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ আনসারের দুটি করে জুটি অংশগ্রহণ করে। অপরদিকে নারীদের গ্রুপে বিকেএসপির পাঁচটি, বাংলাদেশ সেনাবাহিনীর একটি ও বাংলাদেশ আনসারের দুটি করে জুটি অংশগ্রহণ করে। টুর্নামেন্টে সর্বমোট ৬০ জন জুডোকা অংশগ্রহণ করেন।  এ ধরনের আয়োজন বিকেএসপির এ্যাথলেটদের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনে করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow