‘বিগত মাফিয়া সরকার দেশের সম্পদ লুট করে অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে’
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিগত মাফিয়া সরকার দেশের সম্পদ লুটপাট করে অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। যার দায় আমাদের ওপর এসে পড়েছে। একটা বিধ্বস্ত রাষ্ট্র গঠন করতে আমাদের আবর্জনা পরিষ্কার করতে হচ্ছে। তিনি বলেন, দেশকে পরনির্ভরশীল হতে দেব না। দেশকে নতুন করে গড়ে তুলতে কাজ করছে বিএনপি সরকার। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা সচেষ্ট। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টায় নাটোরের সিংড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান সরকার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলো, তা পুরন করতে বদ্ধপরিকর। ইতোমধ্যে আমরা বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছি, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। তবে মাফিয়াদের রেখে যাওয়া মেগা প্রকল্পের সীমাহীন দুর্নীতির কারণে সেগুলোর বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধু
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিগত মাফিয়া সরকার দেশের সম্পদ লুটপাট করে অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। যার দায় আমাদের ওপর এসে পড়েছে। একটা বিধ্বস্ত রাষ্ট্র গঠন করতে আমাদের আবর্জনা পরিষ্কার করতে হচ্ছে।
তিনি বলেন, দেশকে পরনির্ভরশীল হতে দেব না। দেশকে নতুন করে গড়ে তুলতে কাজ করছে বিএনপি সরকার। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা সচেষ্ট।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টায় নাটোরের সিংড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান সরকার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলো, তা পুরন করতে বদ্ধপরিকর। ইতোমধ্যে আমরা বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছি, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। তবে মাফিয়াদের রেখে যাওয়া মেগা প্রকল্পের সীমাহীন দুর্নীতির কারণে সেগুলোর বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুলসহ অনেকে।
What's Your Reaction?