বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘রামায়ণ’ অভিনেতা, ১৫ বছরের দাম্পত্য শেষ
প্রায় ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় মারাঠি অভিনেতা আদীনাথ কোঠারে ও অভিনেত্রী উর্মিলা কানেটকর। বৃহস্পতিবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান এই তারকা দম্পতি। আরও পড়ুন ছেলের নাম ‘রাম খান’ রাখতে চেয়েছিলেন সালমান খানের ভাই, কেন রাখা হলো না? বিবৃতিতে তারা জানান, দীর্ঘ চিন্তাভাবনার পর পারস্পরিক সম্মতিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের একমাত্র মেয়ে জিজাহ-ই এখন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মেয়ের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তারা যৌথভাবে (কো-প্যারেন্টিং) দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন। যৌথ বিবৃতিতে আদীনাথ ও উর্মিলা বলেন, ‘স্বামী-স্ত্রী হিসেবে আমাদের পথচলা শেষ হলেও বাবা-মা হিসেবে আমাদের দায়িত্ব ও অঙ্গীকার অটুট থাকবে। আমাদের মেয়ে জিজাহকে ভালোবাসা, নিরাপত্তা ও যত্নের পরিবেশে বড় করে তুলতে আমরা একসঙ্গে কাজ করব।’ তারা আরও বলেন, ‘একসঙ্গে কাটানো বছরগুলোর জন্য আমরা একে অপরের প্রতি গভীর শ্রদ্ধাশীল। এত বছর ধরে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই। আমাদের জীবনের এই নতুন অধ্যায়ে সবার সেই ভালোবাসা ও শ
প্রায় ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় মারাঠি অভিনেতা আদীনাথ কোঠারে ও অভিনেত্রী উর্মিলা কানেটকর। বৃহস্পতিবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান এই তারকা দম্পতি।
বিবৃতিতে তারা জানান, দীর্ঘ চিন্তাভাবনার পর পারস্পরিক সম্মতিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের একমাত্র মেয়ে জিজাহ-ই এখন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মেয়ের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তারা যৌথভাবে (কো-প্যারেন্টিং) দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন।
যৌথ বিবৃতিতে আদীনাথ ও উর্মিলা বলেন, ‘স্বামী-স্ত্রী হিসেবে আমাদের পথচলা শেষ হলেও বাবা-মা হিসেবে আমাদের দায়িত্ব ও অঙ্গীকার অটুট থাকবে। আমাদের মেয়ে জিজাহকে ভালোবাসা, নিরাপত্তা ও যত্নের পরিবেশে বড় করে তুলতে আমরা একসঙ্গে কাজ করব।’
তারা আরও বলেন, ‘একসঙ্গে কাটানো বছরগুলোর জন্য আমরা একে অপরের প্রতি গভীর শ্রদ্ধাশীল। এত বছর ধরে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই। আমাদের জীবনের এই নতুন অধ্যায়ে সবার সেই ভালোবাসা ও শুভকামনা প্রত্যাশা করছি।’
একই সঙ্গে গণমাধ্যম ও ভক্তদের কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়ে তারা জানান, এটাই এ বিষয়ে তাদের একমাত্র বক্তব্য এবং ভবিষ্যতে বিচ্ছেদ নিয়ে আর কোনো মন্তব্য করবেন না।
গত কয়েক মাস ধরেই তাদের সংসারে ভাঙনের গুঞ্জন চলছিল। ২০২৫ সালের শেষ দিকে আলাদা থাকার খবরও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে তখন এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই দম্পতি।
২০০৬ সালে ‘শুভ মঙ্গল সাবধান’ সিনেমার শুটিং সেটে পরিচয় হয় আদীনাথ ও উর্মিলার। দীর্ঘ প্রেমের পর ২০১১ সালে বিয়ে করেন তারা। ২০১৮ সালে জন্ম হয় তাদের কন্যা জিজাহর।
ক্যারিয়ারের দিক থেকেও দুজনই মারাঠি চলচ্চিত্রে পরিচিত মুখ। উর্মিলা ‘দুনিয়াদারি’, ‘মালা আই ভায়চ্য!’ ও ‘তি সদ্ধ্যা কায় করতে’-সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন। অন্যদিকে অভিনেতা ও নির্মাতা হিসেবে সফল আদীনাথ কোঠারেকে শিগগিরই পরিচালক নিতেশ তিওয়ারির বহুল আলোচিত ‘রামায়ণ’ সিনেমায় ভরত চরিত্রে দেখা যাবে। এছাড়া তার হাতে রয়েছে ‘গান্ধী টকস’ সিনেমার কাজও।
এলআইএ
What's Your Reaction?

