বিজয় উল্লাসে মাতোয়ারা কুয়েত বিএনপি, নেতাকর্মীদের মিষ্টি মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয়ী হওয়ায় কুয়েতে আনন্দ উল্লাস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ১০টায় কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে কুয়েত রাজ্য শাখা বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয় উদযাপনে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হন। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ আন্দোলনে নিহত সকল নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় কুয়েত বিএনপির নেতা কাদের মোল্লা, মাহফুজুর রহমান, চুন্নু মোল্লা, সোয়েব আহম্মেদ ও আবুল হাসেম এনামসহ অন্যান্যরা একে অপরকে মিষ্টি মুখ করান এবং বিজয়ের আনন্দ ভাগ করে নেন। অনুষ্ঠানে কুয়েত বিএনপির নেতারা তারেক রহমানের নেতৃত্বে ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। একইসাথে প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তারা।

বিজয় উল্লাসে মাতোয়ারা কুয়েত বিএনপি, নেতাকর্মীদের মিষ্টি মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয়ী হওয়ায় কুয়েতে আনন্দ উল্লাস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ১০টায় কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে কুয়েত রাজ্য শাখা বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজয় উদযাপনে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হন। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ আন্দোলনে নিহত সকল নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় কুয়েত বিএনপির নেতা কাদের মোল্লা, মাহফুজুর রহমান, চুন্নু মোল্লা, সোয়েব আহম্মেদ ও আবুল হাসেম এনামসহ অন্যান্যরা একে অপরকে মিষ্টি মুখ করান এবং বিজয়ের আনন্দ ভাগ করে নেন।

অনুষ্ঠানে কুয়েত বিএনপির নেতারা তারেক রহমানের নেতৃত্বে ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। একইসাথে প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তারা।

এবারই প্রথম প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। প্রবাসীদের প্রত্যাশা—বিএনপি সরকার গঠন করার পর তাদের নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রবাসীবান্ধব সকল প্রতিশ্রুতি ও সুযোগ-সুবিধা দ্রুত বাস্তবায়ন করবে।

এমআরএম/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow