বিজয়কে কেন থালাপতি বলা হয়

তামিলনাড়ুর রাজনীতিতে চলছে থালাপতি বিজয় ঝড়। বিজয়ের দল তামিলগা ভেট্টরি কাজাগম (টিভিকে) এবারের নির্বাচনে অপ্রত্যাশিত সাফল্য পেয়েছে। সিনেমা জগৎ থেকে উঠে এসে রাজনৈতিক দল গঠন, নির্বাচনে অংশগ্রহণ ও জয়লাভ করে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাওয়া; সবকিছুই যেন কোনো চিত্রনাট্যের ক্লাইমেক্স। তামিল সিনেমার জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় এখন শুধু পর্দার নায়ক নন, তিনি হয়ে উঠেছেন বাস্তবের জননেতা। বিজয় নিজে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং দুটিতেই বিজয়ী হয়েছেন। তিরুচিরাপল্লি পূর্ব আসনে তিনি ৯১,৩৮১টি ভোট পেয়েছেন এবং ২৭,৪১৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। প্যারাম্বুর আসনে তিনি আরও বড় ব্যবধানে জয়ী হয়েছেন, তার জয়ের ব্যবধান ছিল ৫৩,৭১৫ ভোট।  কেন থালাপতি নামে পরিচিত হলেন বিজয়? ভক্তদের আবেগ আর চলচ্চিত্রের ইতিহাসে লুকিয়ে আছে এর উত্তর। মূলত উত্তরদক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা বিজয়কে ভক্তরা আদর করে থালাপতি নামে ডাকেন। কিন্তু এই বিশেষ উপাধির পেছনের ইতিহাস কী তা নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে কৌতূহল।  থালাপতি শব্দটি তামিল ভাষার, যার অর্থ সেনাপতি বা নেতা। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বিখ্যাত তামিল

বিজয়কে কেন থালাপতি বলা হয়

তামিলনাড়ুর রাজনীতিতে চলছে থালাপতি বিজয় ঝড়। বিজয়ের দল তামিলগা ভেট্টরি কাজাগম (টিভিকে) এবারের নির্বাচনে অপ্রত্যাশিত সাফল্য পেয়েছে। সিনেমা জগৎ থেকে উঠে এসে রাজনৈতিক দল গঠন, নির্বাচনে অংশগ্রহণ ও জয়লাভ করে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাওয়া; সবকিছুই যেন কোনো চিত্রনাট্যের ক্লাইমেক্স।

তামিল সিনেমার জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় এখন শুধু পর্দার নায়ক নন, তিনি হয়ে উঠেছেন বাস্তবের জননেতা। বিজয় নিজে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং দুটিতেই বিজয়ী হয়েছেন। তিরুচিরাপল্লি পূর্ব আসনে তিনি ৯১,৩৮১টি ভোট পেয়েছেন এবং ২৭,৪১৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। প্যারাম্বুর আসনে তিনি আরও বড় ব্যবধানে জয়ী হয়েছেন, তার জয়ের ব্যবধান ছিল ৫৩,৭১৫ ভোট। 

কেন থালাপতি নামে পরিচিত হলেন বিজয়? ভক্তদের আবেগ আর চলচ্চিত্রের ইতিহাসে লুকিয়ে আছে এর উত্তর। মূলত উত্তরদক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা বিজয়কে ভক্তরা আদর করে থালাপতি নামে ডাকেন। কিন্তু এই বিশেষ উপাধির পেছনের ইতিহাস কী তা নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে কৌতূহল। 

থালাপতি শব্দটি তামিল ভাষার, যার অর্থ সেনাপতি বা নেতা। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বিখ্যাত তামিল চলচ্চিত্রের নাম ছিল থালাপতি, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত। সেই সিনেমার জনপ্রিয়তা শব্দটিকে এক বিশেষ মর্যাদা দেয়।

পরবর্তীতে বিজয়ের ক্যারিয়ারে পর্দায় শক্তিশালী উপস্থিতি এবং বিপুল ভক্তসমর্থনের কারণে এই উপাধি তার সঙ্গে জুড়ে যায়। বিশেষ করে ২০০০ সালের পর তার একের পর এক সফল চলচ্চিত্র এবং যুবসমাজের মধ্যে প্রভাব তাকে থালাপতি নামে প্রতিষ্ঠিত করে।

বিজয় একজন অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি তার ভক্তদের কাছে একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব। তার সামাজিক বার্তাধর্মী সিনেমা এবং জনসেবামূলক কর্মকাণ্ডও এই উপাধি পাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অন্যদিকে ভক্তদের দাবি, থালাপতি নামটি বিজয়ের প্রতি তাদের ভালোবাসা এবং সম্মান প্রদর্শনের একটি প্রতীক। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সিনেমা হল; সবখানেই এই নামেই তাকে অভিহিত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow