বিজয়ের সাফল্যে উচ্ছ্বাস, মুখ খুললেন নির্মাতা বাবা

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ফলাফলে বড় চমক তৈরি করেছেন অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এগিয়ে রয়েছে একাধিক আসনে। এই ফলাফল ঘিরে রাজনৈতিক মহলে যেমন আলোচনা চলছে, তেমনি উচ্ছ্বাস দেখা গেছে তার পরিবারেও। বিজয়ের এই সাফল্য নিয়ে এবার মুখ খুলেছেন তার বাবা, নির্মাতা এস. এ. চন্দ্রশেখর। তিনি জানিয়েছেন, গত কয়েক বছর ধরেই ছেলের আত্মবিশ্বাস ছিল দৃঢ় এবং লক্ষ্য ছিল স্পষ্ট। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে চন্দ্রশেখর বলেন, “আমি ভীষণ গর্বিত ও আনন্দিত। গত দুই বছর ধরে আমি দেখেছি, ওর আত্মবিশ্বাস অসাধারণ। ‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব’-এই বিশ্বাসে কোনো সন্দেহ ছিল না ওর মনে।” তিনি আরও বলেন, ‘কোনো রাজনৈতিক জোট ছাড়াই লড়াই করা একজন নেতার জন্য বড় চ্যালেঞ্জ হলেও বিজয় সেই পথে দৃঢ় ছিলেন। তার মতে, এটি শুধু রাজনৈতিক নয়, বরং একটি ঐতিহাসিক অগ্রগতি।’ চন্দ্রশেখর আরও জানান, পরিবারের সবাই বিজয়ের সাফল্যে খুশি, বিশেষ করে তার মা শোভা চন্দ্রশেখর এই ফলাফলে অত্যন্ত আনন্দিত। এদিকে প্রাথমিক ট্রেন্ডে টিভিকে ১০০-এর বেশি আসনে এগিয়ে রয়েছে ব

বিজয়ের সাফল্যে উচ্ছ্বাস, মুখ খুললেন নির্মাতা বাবা

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ফলাফলে বড় চমক তৈরি করেছেন অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এগিয়ে রয়েছে একাধিক আসনে। এই ফলাফল ঘিরে রাজনৈতিক মহলে যেমন আলোচনা চলছে, তেমনি উচ্ছ্বাস দেখা গেছে তার পরিবারেও।

বিজয়ের এই সাফল্য নিয়ে এবার মুখ খুলেছেন তার বাবা, নির্মাতা এস. এ. চন্দ্রশেখর। তিনি জানিয়েছেন, গত কয়েক বছর ধরেই ছেলের আত্মবিশ্বাস ছিল দৃঢ় এবং লক্ষ্য ছিল স্পষ্ট।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে চন্দ্রশেখর বলেন, “আমি ভীষণ গর্বিত ও আনন্দিত। গত দুই বছর ধরে আমি দেখেছি, ওর আত্মবিশ্বাস অসাধারণ। ‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব’-এই বিশ্বাসে কোনো সন্দেহ ছিল না ওর মনে।”

তিনি আরও বলেন, ‘কোনো রাজনৈতিক জোট ছাড়াই লড়াই করা একজন নেতার জন্য বড় চ্যালেঞ্জ হলেও বিজয় সেই পথে দৃঢ় ছিলেন। তার মতে, এটি শুধু রাজনৈতিক নয়, বরং একটি ঐতিহাসিক অগ্রগতি।’

চন্দ্রশেখর আরও জানান, পরিবারের সবাই বিজয়ের সাফল্যে খুশি, বিশেষ করে তার মা শোভা চন্দ্রশেখর এই ফলাফলে অত্যন্ত আনন্দিত।

এদিকে প্রাথমিক ট্রেন্ডে টিভিকে ১০০-এর বেশি আসনে এগিয়ে রয়েছে বলে জানা গেছে। ফলাফলের খবর ছড়িয়ে পড়তেই বিজয়ের বাসভবনের সামনে শুরু হয় উৎসবমুখর পরিবেশ। ভক্তদের ভিড় বাড়তে থাকায় সেখানে নিরাপত্তাও জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:
ভারতের বিধানসভা নির্বাচনে চমক দেখাচ্ছেন যেসব তারকা
কেন মদ্যপান ছাড়লেন জাহ্নবী, জানালেন অভিনেত্রী

সব মিলিয়ে, প্রথম নির্বাচনে অংশ নিয়েই রাজনৈতিক অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছেন থালাপতি বিজয়। এখন চূড়ান্ত ফলাফলের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ও তার অনুরাগীরা।

এমএমএফ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow