বিটিভির ৫ কর্মকর্তার অনিয়ম অনুসন্ধানে তথ্য চেয়েছে দুদক

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ অনুসন্ধানে তথ্য চেয়ে প্রতিষ্ঠানটিতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাঁচজনের বিরুদ্ধে রাজস্ব খাতের মালামাল প্রকল্প খাতে দেখিয়ে আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রয়েছে। তারা হলেন- বিটিভির সিনিয়র ইঞ্জিনিয়ার মো. মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার (চলতি দায়িত্ব) মো. মান্নাফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মো. আরিফুল হাসান ও রক্ষণ প্রকৌশলী আবদুল্লাহ আল হাদী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুদকের উপ-সহকারী পরিচালক তাছলীমা আক্তার স্বাক্ষরিত চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে। দুদক জানায়, অভিযোগ অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও রেকর্ডপত্র সরবরাহের জন্য বিটিভি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দেওয়ার জন্য একজন কর্মকর্তাকে অনুসন্ধানকারী হিসেবে নিয়োগ করা হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে বিটিভি ঢাকা কেন্দ্রে রাজস্ব খাতে মালামাল কেনার বিল-ভাউচার, স্টক রেজিস্টার ও বিতরণ রেজিস্টারের সংশ্লিষ্ট অংশের সত্যায়িত অনুলি

বিটিভির ৫ কর্মকর্তার অনিয়ম অনুসন্ধানে তথ্য চেয়েছে দুদক

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ অনুসন্ধানে তথ্য চেয়ে প্রতিষ্ঠানটিতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পাঁচজনের বিরুদ্ধে রাজস্ব খাতের মালামাল প্রকল্প খাতে দেখিয়ে আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রয়েছে। তারা হলেন- বিটিভির সিনিয়র ইঞ্জিনিয়ার মো. মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার (চলতি দায়িত্ব) মো. মান্নাফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মো. আরিফুল হাসান ও রক্ষণ প্রকৌশলী আবদুল্লাহ আল হাদী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুদকের উপ-সহকারী পরিচালক তাছলীমা আক্তার স্বাক্ষরিত চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক জানায়, অভিযোগ অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও রেকর্ডপত্র সরবরাহের জন্য বিটিভি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দেওয়ার জন্য একজন কর্মকর্তাকে অনুসন্ধানকারী হিসেবে নিয়োগ করা হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে বিটিভি ঢাকা কেন্দ্রে রাজস্ব খাতে মালামাল কেনার বিল-ভাউচার, স্টক রেজিস্টার ও বিতরণ রেজিস্টারের সংশ্লিষ্ট অংশের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

এছাড়া, একই সময়ের ক্রয়-সংক্রান্ত দরপত্র বিজ্ঞপ্তি, নির্বাচিত ঠিকাদারের নাম-ঠিকানা, পরিশোধিত অর্থের পরিমাণসহ বিস্তারিত তথ্যও চাওয়া হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তাদের গত সাত বছরে দাপ্তরিক বিদেশ সফরের তালিকা এবং সংশ্লিষ্ট উদ্দেশ্য সম্পর্কে তথ্য দিতে হবে। পাশাপাশি ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে বিটিভির ডিসাব মেরামত সংক্রান্ত বিল-ভাউচারের সত্যায়িত কপিও জমা দিতে বলা হয়েছে।

চাওয়া সব তথ্য ও রেকর্ডপত্র আগামী ২৮ এপ্রিলের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ে জমা দিতে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এসএম/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow