বিতর্কের মুখে ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করেছেন। বৃহস্পতিবার নেওয়া এই সিদ্ধান্তের পেছনে কয়েক মাস ধরে চলা বিতর্ককে কারণ হিসেবে দেখা হচ্ছে। খবর রয়টার্সের। মিনেসোটার মিনিয়াপলিস শহরে ফেডারেল কর্মকর্তাদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনা এবং ২২০ মিলিয়ন ডলারের একটি বিজ্ঞাপন চুক্তি নিয়ে প্রশ্ন ওঠার পর থেকেই নোয়েম চাপের মুখে ছিলেন। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ওকলাহোমা অঙ্গরাজ্যের সিনেটর মার্কওয়েন মুলিনকে নতুন হোমল্যান্ড সিকিউরিটি সচিব হিসেবে মনোনয়ন দেওয়া হবে। তবে দায়িত্ব নিতে হলে তাকে যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন পেতে হবে। দক্ষিণ ডাকোটার সাবেক গভর্নর নোয়েম ট্রাম্প প্রশাসনের অন্যতম আলোচিত মন্ত্রী ছিলেন। অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্যের কারণে তিনি বারবার সমালোচনার মুখে পড়েন। বিশ্লেষকদের মতে, অভিবাসন নীতিতে কড়া অবস্থানের মুখ হিসেবে পরিচিত নোয়েমের বিদায় ট্রাম্প প্রশাসনের নীতিতে নতুন সমন্বয়ের সুযোগ তৈরি করতে পারে। বরখাস্ত ঘোষণার কিছুক্ষণ পর এক্সে দেওয়া এক বার্তায়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করেছেন। বৃহস্পতিবার নেওয়া এই সিদ্ধান্তের পেছনে কয়েক মাস ধরে চলা বিতর্ককে কারণ হিসেবে দেখা হচ্ছে। খবর রয়টার্সের।
মিনেসোটার মিনিয়াপলিস শহরে ফেডারেল কর্মকর্তাদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনা এবং ২২০ মিলিয়ন ডলারের একটি বিজ্ঞাপন চুক্তি নিয়ে প্রশ্ন ওঠার পর থেকেই নোয়েম চাপের মুখে ছিলেন।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ওকলাহোমা অঙ্গরাজ্যের সিনেটর মার্কওয়েন মুলিনকে নতুন হোমল্যান্ড সিকিউরিটি সচিব হিসেবে মনোনয়ন দেওয়া হবে। তবে দায়িত্ব নিতে হলে তাকে যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন পেতে হবে।
দক্ষিণ ডাকোটার সাবেক গভর্নর নোয়েম ট্রাম্প প্রশাসনের অন্যতম আলোচিত মন্ত্রী ছিলেন। অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্যের কারণে তিনি বারবার সমালোচনার মুখে পড়েন।
বিশ্লেষকদের মতে, অভিবাসন নীতিতে কড়া অবস্থানের মুখ হিসেবে পরিচিত নোয়েমের বিদায় ট্রাম্প প্রশাসনের নীতিতে নতুন সমন্বয়ের সুযোগ তৈরি করতে পারে।
বরখাস্ত ঘোষণার কিছুক্ষণ পর এক্সে দেওয়া এক বার্তায় নোয়েম বলেন, যুক্তরাষ্ট্রকে নিরাপদ করতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছি।
What's Your Reaction?