বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক
খুলনায় বিদেশি পিস্তলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে নগরীর বয়রা আজিজের মোড় হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন- হাজী ফয়েজউদ্দিন ক্রস রোডের বাসিন্দা হাফিজ মোল্লার ছেলে মামুন মোল্লা (৩০), রায়ের মহল বড় মসজিদ এলাকার বাসিন্দা বদরুল আলমের ছেলে লাভলু আহমেদ।
পুলিশ জানায়, আটক মামুন মোল্লা নিজেকে ‘এসএএস টিভি ২৪’ এর সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চলাফেরা করতেন।
সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ বলেন, পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। বয়রা আজিজের মোড়ে হাজী ফয়েজউদ্দিন সড়কের বাসিন্দা শামীম ওরফে আক্কাসের বাড়ির সামনে তিনজন যুবক দাঁড়িয়ে কথা বলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে এক যুবক দৌড়ে পালিয়ে গেলে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ মোটরসাইকেলে থাকা দুই যুবককে তল্লাশি করে লাভলুর কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। এরপর তাদের থানায় আনা হয়।
সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে তাদের দুজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।