বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীল করহার প্রয়োজন: উজমা চৌধুরী
বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীল করহার প্রয়োজন বলে জানিয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) পরিচালনা পর্ষদের সদস্য উজমা চৌধুরী। তিনি বলেন, আমরা যখন প্রজেক্ট প্রপোজাল দেই, তখন আমাদের জিজ্ঞাসা করে এই করহার কত দিন থাকবে। আমরা ব্যবসাবান্ধব হতে চাই, এজন্য করহার স্থিতিশীল রাখা প্রয়োজন। শনিবার (২৫ এপ্রিল) সকালে আগারগাঁওয়ে এনবিআর ভবনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এমসিসিআই সভাপতি কামরান টি রহমানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিরীক্ষা ব্যবস্থা পুরোপুরি রিস্ক বেজড বা স্বয়ংক্রিয়-ঝুঁকিভিত্তিক করার আহ্বান জানিয়েছেন এমসিসিআই’র সাবেক সভাপতি ও অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। আরও পড়ুনশুধু উৎপাদনে দক্ষই নয়, পরিবেশবান্ধব কারখানা গড়তে চেয়েছিউজমা চৌধুরীর সাফল্যে মেঘনা ব্যাংকের অভিনন্দন তিনি বলেন, আমরা পুরোপুরি রিস্ক বেজড অডিটে যেতে চাই। ফলে করদাতাদের হয়রানি কমবে। এনবিআর চেয়ারম্যানকে টিআইএন ধরে আগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, যত মানুষের টিআইএন আছে,
বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীল করহার প্রয়োজন বলে জানিয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) পরিচালনা পর্ষদের সদস্য উজমা চৌধুরী।
তিনি বলেন, আমরা যখন প্রজেক্ট প্রপোজাল দেই, তখন আমাদের জিজ্ঞাসা করে এই করহার কত দিন থাকবে। আমরা ব্যবসাবান্ধব হতে চাই, এজন্য করহার স্থিতিশীল রাখা প্রয়োজন।
শনিবার (২৫ এপ্রিল) সকালে আগারগাঁওয়ে এনবিআর ভবনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এমসিসিআই সভাপতি কামরান টি রহমানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিরীক্ষা ব্যবস্থা পুরোপুরি রিস্ক বেজড বা স্বয়ংক্রিয়-ঝুঁকিভিত্তিক করার আহ্বান জানিয়েছেন এমসিসিআই’র সাবেক সভাপতি ও অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।
আরও পড়ুন
শুধু উৎপাদনে দক্ষই নয়, পরিবেশবান্ধব কারখানা গড়তে চেয়েছি
উজমা চৌধুরীর সাফল্যে মেঘনা ব্যাংকের অভিনন্দন
তিনি বলেন, আমরা পুরোপুরি রিস্ক বেজড অডিটে যেতে চাই। ফলে করদাতাদের হয়রানি কমবে।
এনবিআর চেয়ারম্যানকে টিআইএন ধরে আগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, যত মানুষের টিআইএন আছে, তত মানুষ ট্যাক্স দেয় না। কর নেট নয়, কর বেজ বাড়াতে হবে।
এসএম/ইএ
What's Your Reaction?