বিদেশে ১ কোটি কর্মসংস্থানের পরিকল্পনা নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী নুর
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে পরিদর্শন করা হচ্ছে দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো (টিটিসি)। কোথায় কী ধরনের সক্ষমতা রয়েছে, কোথায় ঘাটতি আছে এবং কী কী সংযোজন প্রয়োজন, তা যাচাই করা হচ্ছে। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় বরিশাল নগরীর সিএন্ডবি রোডে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নুরুল হক নুর বলেন, সরকার কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, টিটিসি থেকে প্রশিক্ষণ সম্পন্নকারীদের নিয়ে একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা হবে। বিদেশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী ওই ডাটাবেজ থেকেই কর্মী নির্বাচন করা হবে। ফলে প্রশিক্ষণপ্রাপ্তরা সহজেই বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ পাবেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে আন্তর্জাতিক শ্রমবাজারে কেয়ারগিভার পেশার চাহিদা দ্রুত বাড়ছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার কে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে পরিদর্শন করা হচ্ছে দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো (টিটিসি)। কোথায় কী ধরনের সক্ষমতা রয়েছে, কোথায় ঘাটতি আছে এবং কী কী সংযোজন প্রয়োজন, তা যাচাই করা হচ্ছে।
রোববার (৫ জুলাই) সন্ধ্যায় বরিশাল নগরীর সিএন্ডবি রোডে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, সরকার কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, টিটিসি থেকে প্রশিক্ষণ সম্পন্নকারীদের নিয়ে একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা হবে। বিদেশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী ওই ডাটাবেজ থেকেই কর্মী নির্বাচন করা হবে। ফলে প্রশিক্ষণপ্রাপ্তরা সহজেই বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ পাবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে আন্তর্জাতিক শ্রমবাজারে কেয়ারগিভার পেশার চাহিদা দ্রুত বাড়ছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার কেয়ারগিভার প্রশিক্ষণ চালুর উদ্যোগ নিয়েছে, যা শিগগিরই শুরু হবে।
পরিদর্শন শেষে বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।
What's Your Reaction?