বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা নেই
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আদালতের নিষেধাজ্ঞা কেবল বিদ্বেষমূলক বক্তব্যের ক্ষেত্রে প্রযোজ্য। বিদ্বেষমূলক না হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার বা প্রকাশে আইনগত কোনো বাধা নেই। মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, আদালতের আদেশ অনুযায়ী বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বা প্রকাশ করা যাবে না। তবে এ ধরনের উপাদান না থাকলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই। তিনি আরও বলেন, “আগামীকাল ৬ থেকে ৭টা পর্যন্ত অপেক্ষা করে দেখি। আসলে কোনো বক্তব্য দেন কি না, নাকি সবই ফাঁকা আওয়াজ।” এ সময় তিনি মন্তব্য করেন, “সব ঝুট হ্যায়।” মো. আমিনুল ইসলাম বলেন, যে বক্তব্য ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বা বিদ্বেষমূলক হিসেবে বিবেচিত হয়, সেসব ছাড়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রকাশে আইনগত কোনো বাধা নেই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আদালতের নিষেধাজ্ঞা কেবল বিদ্বেষমূলক বক্তব্যের ক্ষেত্রে প্রযোজ্য। বিদ্বেষমূলক না হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার বা প্রকাশে আইনগত কোনো বাধা নেই।
মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, আদালতের আদেশ অনুযায়ী বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বা প্রকাশ করা যাবে না। তবে এ ধরনের উপাদান না থাকলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই।
তিনি আরও বলেন, “আগামীকাল ৬ থেকে ৭টা পর্যন্ত অপেক্ষা করে দেখি। আসলে কোনো বক্তব্য দেন কি না, নাকি সবই ফাঁকা আওয়াজ।” এ সময় তিনি মন্তব্য করেন, “সব ঝুট হ্যায়।”
মো. আমিনুল ইসলাম বলেন, যে বক্তব্য ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বা বিদ্বেষমূলক হিসেবে বিবেচিত হয়, সেসব ছাড়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রকাশে আইনগত কোনো বাধা নেই।
What's Your Reaction?