বিদ্যালয়ের ল্যাপটপ চুরির অভিযোগ, সহকারী শিক্ষিকা বরখাস্ত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-২ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন সুলতানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে শিক্ষা অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, বিদ্যালয়ে নিয়মিত অনুপস্থিতি, বিদ্যালয়ের ল্যাপটপ চুরি, প্রধান শিক্ষককে অবজ্ঞাসহ নানান অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এ আদেশ দেন। অফিস আদেশে বলা হয়, নাসরিন সুলতানার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) মোতাবেক বিভাগীয় দুটি মামলা চলমান। এমনকি এসব মামলার ব্যক্তিগত শুনানিতেও তিনি আগ্রহ প্রকাশ করেননি। তার বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত অনুপস্থিত থাকা, প্রধান শিক্ষককে অবজ্ঞা এবং সহকর্মীদের সঙ্গে বিরোধে জড়ানোর অভিযোগ রয়েছে। এ বিষয়ে সহকারী শিক্ষক নাসরিন সুলতানা বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমি বিদ্যালয়ে সবচেয়ে বেশি ক্লাস নিই। এ কারণেই অনেকের কাছে অপছন্দের ব্যক্তি হয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমি অফিসের ল্যাপটপ চুরি করিনি। আমি এত অভাবি নই যে. আমাকে অফিসের ল্যাপটপ চুরি করতে হবে। অফিসের ল্যাপটপ আমার বাড়িতে ছিল।’ উপজ

বিদ্যালয়ের ল্যাপটপ চুরির অভিযোগ, সহকারী শিক্ষিকা বরখাস্ত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-২ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন সুলতানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে শিক্ষা অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, বিদ্যালয়ে নিয়মিত অনুপস্থিতি, বিদ্যালয়ের ল্যাপটপ চুরি, প্রধান শিক্ষককে অবজ্ঞাসহ নানান অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এ আদেশ দেন।

অফিস আদেশে বলা হয়, নাসরিন সুলতানার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) মোতাবেক বিভাগীয় দুটি মামলা চলমান। এমনকি এসব মামলার ব্যক্তিগত শুনানিতেও তিনি আগ্রহ প্রকাশ করেননি। তার বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত অনুপস্থিত থাকা, প্রধান শিক্ষককে অবজ্ঞা এবং সহকর্মীদের সঙ্গে বিরোধে জড়ানোর অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সহকারী শিক্ষক নাসরিন সুলতানা বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমি বিদ্যালয়ে সবচেয়ে বেশি ক্লাস নিই। এ কারণেই অনেকের কাছে অপছন্দের ব্যক্তি হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি অফিসের ল্যাপটপ চুরি করিনি। আমি এত অভাবি নই যে. আমাকে অফিসের ল্যাপটপ চুরি করতে হবে। অফিসের ল্যাপটপ আমার বাড়িতে ছিল।’

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম. ওলিউল ইসলাম বলেন, ‘নাসরিন কাউকেই তোয়াক্কা করেন না। ইচ্ছা হলে বিদ্যালয়ে আসেন, আর ইচ্ছা না হলে আসেন না। ছুটি না দেওয়ায় তিনি আমার শিক্ষা অফিস জ্বালিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন। বিদ্যালয় থেকে একটি ল্যাপটপ চুরি হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর নাসরিন পুলিশের মাধ্যমে ল্যাপটপটি ফেরত দেন। এসব অভিযোগের কারণেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

সোহান মাহমুদ/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow