বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি চলছে
বিদ্যুতের পাইকারি, সঞ্চালন এবং খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (২০ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানিতে বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট বিভিন্ন মহল,ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত আছেন। গণশুনানিতে দাম বাড়ানোর বিষয়ে পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন চলছে। এতে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত রয়েছেন। এনএস/এসএনআর
বিদ্যুতের পাইকারি, সঞ্চালন এবং খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (২০ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই গণশুনানির আয়োজন করা হয়।
গণশুনানিতে বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট বিভিন্ন মহল,ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত আছেন।
গণশুনানিতে দাম বাড়ানোর বিষয়ে পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন চলছে। এতে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত রয়েছেন।
এনএস/এসএনআর
What's Your Reaction?