বিদ্যুতের সমস্যা সমাধানে জাপান গার্ডেন সিটি পরিদর্শন করলেন ববি হাজ্জাজ

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্রের ট্রান্সফরমার বিকল হয়ে কয়েকদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন তিন হাজারের বেশি বাসিন্দা। আবাসন প্রকল্পটির নিজস্ব ৩৩ কেভি উপকেন্দ্রের ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেওয়ায় অভ্যন্তরীণ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জানিয়েছে, তাদের দায়িত্বাধীন ৩৩ কেভি লাইনের মাধ্যমে জাপান গার্ডেন সিটি পর্যন্ত স্বাভাবিকভাবেই বিদ্যুৎ সরবরাহ রয়েছে। সংকট তৈরি হয়েছে শুধুমাত্র আবাসনের নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থায়। ফলে কয়েকদিন ধরে অন্ধকারে দিন কাটছে এই আবাসন প্রকল্পটিতে বসবাসরত মানুষের। এ অবস্থায় জাপান গার্ডেন সিটিতে বিদ্যুৎ বিভ্রাটের এই সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। জাপান গার্ডেন সিটিে ব্যবস্থাপনা কমিটির প্রতি এ আহ্বান জানান তিনি। আরও পড়ুন চট্টগ্রাম বিভাগ / বন্যা-পাহাড়ধসে ৬ দিনে ৪৩ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৮ লাখ ৬৭ হাজার মানুষ শনিবার (১১ জুলাই) রাজধানীর জাপান গার্ডেন সিটির চলমান বিদ্যুৎ সমস্যা সমা

বিদ্যুতের সমস্যা সমাধানে জাপান গার্ডেন সিটি পরিদর্শন করলেন ববি হাজ্জাজ

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্রের ট্রান্সফরমার বিকল হয়ে কয়েকদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন তিন হাজারের বেশি বাসিন্দা। আবাসন প্রকল্পটির নিজস্ব ৩৩ কেভি উপকেন্দ্রের ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেওয়ায় অভ্যন্তরীণ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জানিয়েছে, তাদের দায়িত্বাধীন ৩৩ কেভি লাইনের মাধ্যমে জাপান গার্ডেন সিটি পর্যন্ত স্বাভাবিকভাবেই বিদ্যুৎ সরবরাহ রয়েছে। সংকট তৈরি হয়েছে শুধুমাত্র আবাসনের নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থায়।

ফলে কয়েকদিন ধরে অন্ধকারে দিন কাটছে এই আবাসন প্রকল্পটিতে বসবাসরত মানুষের। এ অবস্থায় জাপান গার্ডেন সিটিতে বিদ্যুৎ বিভ্রাটের এই সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। জাপান গার্ডেন সিটিে ব্যবস্থাপনা কমিটির প্রতি এ আহ্বান জানান তিনি।

শনিবার (১১ জুলাই) রাজধানীর জাপান গার্ডেন সিটির চলমান বিদ্যুৎ সমস্যা সমাধানে পরিদর্শনে এসে এই আহ্বান জানান প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, জাপান গার্ডেন সিটির প্রতিটা ফ্ল্যাটের বাসিন্দাদের সঠিক সার্ভিস পেতে হবে। ১৫ তলা ফ্ল্যাট, এখানে যদি বিদ্যুৎ না থাকে তাহলে পানির ব্যবস্থা থাকবে না। লিফটের ব্যবস্থা থাকবে না। মানে সুস্থ তরুণরাও ১৫ তলা বারবার উঠানামা করতে পারে না। যারা বয়স্ক আছেন তাদের নিয়ে কী সমস্যা হচ্ছে ভাবতে খুব বেশি কল্পনা করার দরকার নাই।

ফ্লাট মালিক সমিতির উদ্দেশ্যে তিনি বলেন, যদি কোনো কারণে আপনারা মনে করেন যেটা মুশকিল হবে পারবেন না, তাহলে আমার সঙ্গে এসে বসেন। আমরা ডিপিডিসি নিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে বসবো। কীভাবে এটা ন্যাচারালাইজ করা যায়, সরকারের অধীনে নিয়ে আসা যায়। আপনাদের কাছে দুটো পদ্ধতি আছে। দুটার একটা আপনাদের বেছে নিতে হবে। তিন নম্বর কোনো পদ্ধতিতে যাওয়া যাবে না। 

এদিকে, ডিপিডিসির পক্ষ থেকে জানানো হয়েছে- বাসিন্দাদের দুর্ভোগ কমাতে একটি ট্রান্সফরমার অস্থায়ীভাবে ভাড়ার ভিত্তিতে সরবরাহ করতে তারা প্রস্তুত রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ বা ফ্ল্যাট মালিকদের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ট্রান্সফরমার গ্রহণ কিংবা সংকট নিরসনে প্রয়োজনীয় আবেদন বা কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে।

কেআর/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow