বিদ্যুৎ ব্যবহারে জনগণকে ‘মিতব্যয়ী’ হতে বললেন ইরানের প্রেসিডেন্ট
ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকায় দেশজুড়ে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে জনগণকে সর্বোচ্চ নিয়ন্ত্রণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানকে একঘরে করে ফেলার লক্ষ্যেই এই অবরোধ দেওয়া হয়েছে। তিনি বলেন, শত্রুরা আমাদের অবকাঠামো ধ্বংস করছে এবং আমাদের অবরুদ্ধ করে রাখছে যাতে সাধারণ মানুষ সরকারের ওপর অসন্তুষ্ট হয়। বিদ্যুৎ সংকট মোকাবিলায় বাড়িতে ১০টি বাতি জ্বালানোর পরিবর্তে দুটি বাতি জ্বালানোর আহ্বান জানান তিনি। এদিকে ইরানের রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি ‘তভানির’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনগণকে তাদের বিদ্যুৎ ব্যবহারের ওপর সতর্ক নজর রাখতে বলেছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে শেয়ার করা একটি ভিডিও বার্তায় তিনি বলেন, অবৈধ বা অননুমোদিত বিদ্যুৎ সংযোগের কোনো তথ্য থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে হবে। সূত্র; বিবিসি এমএসএম
ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকায় দেশজুড়ে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তীব্র হচ্ছে।
এই পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে জনগণকে সর্বোচ্চ নিয়ন্ত্রণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তিনি বলেন, ইরানকে একঘরে করে ফেলার লক্ষ্যেই এই অবরোধ দেওয়া হয়েছে।
তিনি বলেন, শত্রুরা আমাদের অবকাঠামো ধ্বংস করছে এবং আমাদের অবরুদ্ধ করে রাখছে যাতে সাধারণ মানুষ সরকারের ওপর অসন্তুষ্ট হয়।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় বাড়িতে ১০টি বাতি জ্বালানোর পরিবর্তে দুটি বাতি জ্বালানোর আহ্বান জানান তিনি।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি ‘তভানির’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনগণকে তাদের বিদ্যুৎ ব্যবহারের ওপর সতর্ক নজর রাখতে বলেছেন।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে শেয়ার করা একটি ভিডিও বার্তায় তিনি বলেন, অবৈধ বা অননুমোদিত বিদ্যুৎ সংযোগের কোনো তথ্য থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে হবে।
সূত্র; বিবিসি
এমএসএম
What's Your Reaction?