বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

সিলেটের গোলাপগঞ্জে মালামাল নামানোর সময় ট্রাকের বডি বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লাগায় বিদ্যুৎস্পর্শ হয়ে নারীসহ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।  শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জের ছেংবিল এলাকার হোসেন আলীর ছেলে আব্দুর রহমান (৩৫) এবং নেত্রকোনার তেলিহাটি এলাকার ঝরনা বেগম (৪৫)। স্থানীয় সূত্র জানায়, আব্দুর রহমান ও ঝরনা বেগম কাজের সুবাদে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে গোলাপগঞ্জ পৌর এলাকার দাড়িপাতন গ্রামে বসবাস করছিলেন। শুক্রবার বিকেলে একটি ট্রাক থেকে মালামাল নামানোর সময় গাড়ির পেছনের অংশ (ডাম্প বডি) ওপরে তোলা হয়। এ সময় ট্রাকের বডি ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হন দুই শ্রমিক। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে মরদেহ দাড়িপাতন এলাকায় তাদের বসবাসরত কলোনিতে নেওয়া হয়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে। গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. আরিফুল ই

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের
সিলেটের গোলাপগঞ্জে মালামাল নামানোর সময় ট্রাকের বডি বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লাগায় বিদ্যুৎস্পর্শ হয়ে নারীসহ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।  শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জের ছেংবিল এলাকার হোসেন আলীর ছেলে আব্দুর রহমান (৩৫) এবং নেত্রকোনার তেলিহাটি এলাকার ঝরনা বেগম (৪৫)। স্থানীয় সূত্র জানায়, আব্দুর রহমান ও ঝরনা বেগম কাজের সুবাদে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে গোলাপগঞ্জ পৌর এলাকার দাড়িপাতন গ্রামে বসবাস করছিলেন। শুক্রবার বিকেলে একটি ট্রাক থেকে মালামাল নামানোর সময় গাড়ির পেছনের অংশ (ডাম্প বডি) ওপরে তোলা হয়। এ সময় ট্রাকের বডি ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হন দুই শ্রমিক। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে মরদেহ দাড়িপাতন এলাকায় তাদের বসবাসরত কলোনিতে নেওয়া হয়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে। গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow