বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু, স্ত্রী হাসপাতালে
নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সমজান আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লিচু বাগানে পানির মোটরে সংযোগ দেওয়ার সময় এই ঘটনা ঘটে। তিনি উপজেলার বিয়াঘাট বাবলাতলা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।স্থানীয়রা জানান, সমজান ও তাঁর স্ত্রী জয়গন বেগম বাড়ি থেকে তার টেনে পাশের লিচু বাগানে পানি দিতে মোটরে বিদ্যুৎ সংযোগ দেন। এসময় স্বামী-স্ত্রী দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সমজানের মৃত্যু হয়। তবে তাঁর স্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কর্তব্যরত চিকিৎসক ডা. মিনহাজুল ইসলাম মিলন জানিয়েছেন, জয়গন বেগম আশঙ্কামুক্ত রয়েছেন।গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সমজান আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লিচু বাগানে পানির মোটরে সংযোগ দেওয়ার সময় এই ঘটনা ঘটে। তিনি উপজেলার বিয়াঘাট বাবলাতলা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সমজান ও তাঁর স্ত্রী জয়গন বেগম বাড়ি থেকে তার টেনে পাশের লিচু বাগানে পানি দিতে মোটরে বিদ্যুৎ সংযোগ দেন। এসময় স্বামী-স্ত্রী দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সমজানের মৃত্যু হয়। তবে তাঁর স্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কর্তব্যরত চিকিৎসক ডা. মিনহাজুল ইসলাম মিলন জানিয়েছেন, জয়গন বেগম আশঙ্কামুক্ত রয়েছেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
What's Your Reaction?