বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করল বিইউপি
যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত করেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রত্যুষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর বিইউপির ট্রেজারার এয়ার কমোডর মো. রেজা এমদাদ খান (জিইউপি, বিইউপি, এনডিসি, পিএসসি, জিডি-পি)-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা অমর ভাষা শহীদদের অমলিন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন। শহীদ দিবস উপলক্ষে বাদ জোহর বিইউপি কেন্দ্রীয় মসজিদে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করা হয়। শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগের মহিমাকে স্মরণ করেন
যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত করেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রত্যুষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর বিইউপির ট্রেজারার এয়ার কমোডর মো. রেজা এমদাদ খান (জিইউপি, বিইউপি, এনডিসি, পিএসসি, জিডি-পি)-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা অমর ভাষা শহীদদের অমলিন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন।
শহীদ দিবস উপলক্ষে বাদ জোহর বিইউপি কেন্দ্রীয় মসজিদে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগের মহিমাকে স্মরণ করেন এবং দৈনন্দিন জীবনে বাংলা ভাষার শুদ্ধ চর্চার গুরুত্ব তুলে ধরেন।
What's Your Reaction?